somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দরিদ্রতা প্রচার করার মতো কোন জিনিস নয়

৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যেমন আমাদের দেশের গরীবনা চিৎকার করে ঘোষনা করি, উন্নত দেশগুলো তাদের দেশের দরীদ্র মানুষদের কথা মিডিয়ায় আসতে দেয় না কেন? কেন তারা এটা প্রচার করতে দেয় না যে তাদের দেশেও গরীব মানুষ আছে।



বছর আটেক আগের ঘটনা। আমি তখন যুক্তরাজ্যের উডগ্রীন এলাকায় বাস করি। সেই সময়ই একদিন দেখতে পেলাম লাইব্রেরীর পাশে একটি হুইল চেয়ারে মধ্যবয়সী লোক বসে আছে। চুলদাড়ি উষ্ক-খুষ্ক, গায়ের কাপড় তালিমারা ময়লা। আমি খুব অবাক হলাম। ছুটির দিন, বাইরে বেশ ঠান্ডা পড়েছে। লাইব্রেরী'র পাশেই একটা স্থান থেকে রাস্তায় গাইতে থাকা একদল স্ট্রিট সিঙ্গারের গান শুনছিলাম আর মাঝে মাঝে লোকটার দিকে লক্ষ্য রাখছিলাম- লোকটা কি করে দেখার জন্যে।
.
লোকটা সেইখানেই বসে আছে। মাঝে মাঝে মানুষ তার হাতে আধুলি নিক্ষেপ করে দ্রুত চলে যাচ্ছে। আমি তখন ছাত্র মানুষ। হাতে খুব একটা টাকা থাকে না। স্ট্রিট সিঙ্গারদের দলটার মেলে ধরা বাক্সে কয়েকটা আধুলি ছুড়ে দিয়ে মানুষটার পাশে এসে দাঁড়ালাম। আমার দিকে একবার তাকিয়ে আবার মুখটা নিচু করে ফেললো লোকটি। সেই দিন আর কিছু বললাম না। যাওয়ার সময় পকেটে যা আছে তা দিয়ে বাসার দিকে রওনা দিলাম।
.
পরের কয়েকটি দিন যখনই সেখানে গিয়েছি, মানুষটাকে সেই একই জায়গায় হুইল চেয়ার নিয়ে বসে থাকতে দেখেছি। একদিন জিজ্ঞাসা করলাম- কি ব্যাপার, মেইট, তোমার কি অবস্থা? কথায় কথায় জানতে পারলাম- সে রিটায়ার্ড করার পর একটি ছোট বাড়িতে থাকে। কিন্তু, কোন ইনকাম নেই। তাই, মানুষের কাছে হাত পাততে হয়।
.
এরকম হাজারো মানুষ আছে দেশটিতে। উন্নত দেশে হোমলেস আর চাকরী না থাকাটা খুবই ভয়ংকর ব্যাপার। নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবীদ স্যার এঙ্গাস ডিটন একবার বলেছিলেন-
.
''তোমাকে যদি ভারতের কোন দরিদ্র গ্রামে অথবা মিসিসিপি ডেল্টা কিংবা মিলুওউকী'র কোন ছোট্ট শহরে বাস করার জন্যে বেছে নেওয়ার কথা বলা হয়, আমি বলতে পারবো না এই স্থানগুলো'র কোনটা থাকার জন্যে বেশি ভালো হবে।''
.

সত্যিই তাই! আপনি যদি কখনো লন্ডন শহরের ইস্ট লন্ডনে যান, জায়াগাটার ধুলো বিজড়িত ফুটপাত আর ময়লায় ভরা গলিগুলো দেখে হয়তো বিভ্রম হবে- আপনি উন্নত কোন দেশে আছেন নাকি ঢাকার গুলিস্থানে!
.
কেন এমন হলো? গুটি কয়েক মানুষের হাতে বিশ্বের বেশির ভাগ সম্পদ মুঠোবন্দি হবার কারণেই কি এমন হচ্ছে?
.
২০১০ সালে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের একটি জরিপে বের হয়েছিলো অবাক করা একটি তথ্য। বিশ্বের ৩৮৮ জন মানুষের কাছে যে সম্পদ রয়েছে তা সবচেয়ে গরীব এমন ৩.৩ বিলিয়ন মানুষের সম্পদের সমান! আর, ২০১৭ সালে এই সংস্থা যে তথ্য দিয়েছিলো তাতে পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিলো। মাত্র ৮জন ব্যক্তির কাছে যে পরিমাণ সম্পদ আছে তার পরিমাণ পৃথিবীর সবচেয়ে গরীব ৩.৬ বিলিয়ন মানুষের সম্পদের সমান! অর্থাৎ, সবচেয়ে ধনীর সংখ্যা কমলেও, সবচেয়ে দরীদ্র মানুষের সংখ্যা ৩০ লক্ষ বেড়েছে!

সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×