
ইউরোপ জুড়ে তুষার পড়ছে। এই সময়ে বসনিয়া'র সীমান্তে আটকে পড়া বাংলাদেশীরা কেমন আছেন? ভালো অবস্থায় থাকার কথা না। বাংলাদেশে এম,এস,এফ-এর সাবেক মিশন প্রধান ফ্রিডো হেনরিক্সের লিংকডইনের ওয়াল থেকে নেওয়া ছবি দেখে বুঝতে পারা যায়, দেশ-ছাড়া সেই ব্যক্তিরা ভালো অবস্থায় নেই, যদিও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।
আমি সেখানে কিছু সাহায্য পাঠাবো বলে ঠিক করেছি। হযরত ইবরাহিম (আঃ )-ক্বে যখন আগুনে ফেলে দেওয়া হয়, তাতে একটি ব্যাঙ মুখ ভরে পানি ছিটিয়ে দিয়েছিলো। তাঁর ছিটানো পানি সেই আগুন নিভিয়ে দিতে পারেনি ঠিকই, কিন্তু, যতটুকু করা তাঁর সাধ্যের মধ্যে ছিলো, সে তা করেছিলো। আমাদের পাঠানো সাহায্যও আশা করি সেই রকমই হবে।
সবাই ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


