
মরুভূমিতে পানির বড় অভাব। তাহলে, হযরত ইবরাহীম (আঃ )-কে যখন আগুনে ফেলা হয়, তখন তাতে পানি ছিটানো ব্যাঙ পানি পেলো কোথা থেকে? এমনই ছিলো ব্লগার চাঁদগাজী ভাইয়ের প্রশ্ন। উনার প্রশ্ন শুনে আমি বেশ ভাবনায় পড়ে গেলাম। তাই তো!!! মরুভূমিতে পানি, তাতে আবার ব্যাঙ! সেই ব্যাঙ আবার পানি ছিটালো কেমন করে! তবে, গুগল মামাতে একটু খোঁজ করতেই পেয়ে গেলাম এই প্রশ্নগুলোর উত্তর।
আরবের মরুভূমিতে সাত ধরণের ব্যাঙ বাস করে। এগুলো হচ্ছে- ১) Dhofar toad (Bufo dhurefencis), ২) Yemeni toad (Bufo tihamicus), ৩) Arabian toad (Bufo arabicus), ৪) Arabian five-fingered frog (bufo euphlyctus), ৫) European Greek toad (Bufo viradid), ৬) Middle East tree frog (Hyla savignyi), এবং ৭) marsh (pelophylax ridibundus)।
এখন প্রশ্ন হচ্ছে, এসব ব্যাঙ পানি পায় কোথা থেকে? ধু ধু মরুর তপ্ত সূর্যালোকে পাতলা চামড়ার ব্যাঙের বেঁচে থাকারই কথা না! তাহলে, ব্যাঙগুলো থাকে কোথায়?
আসলে, শুস্ক মৌসুমে ব্যাঙগুলো বালির নিচে কোন আধারে লুকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টির দেখা মেলে। এই সময়ে তারা নিজের চারপাশে একধরণের আবরণ তৈরি করে যাতে পানি শুষ্ক হয়ে মারা না যায়।
এ থেকে বুঝতে পারা যায়, মরুভুমিতেও মাঝে মাঝে বৃষ্টি হয়। আর, যে সময় হযরত ইবরাহীম (আঃ )-কে আগুনে ফেলা হয়, তখন হয়তো শুস্ক মৌসুম ছিলো না। এরফলে, সেই ব্যাঙটি পানি ছিটাতে পেরেছিলো।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


