somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

''যে দেশে ঘুষ নেওয়া একটি কালচার, সেখানে ঘুষ দেওয়াটা পাপ নয়।''

১৮ ই মে, ২০২১ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘটনা ০১ঃ

বাংলাদেশে দূর্নীতি অনেক আগে থেকেই চলে আসছে। আমি প্রথম মুখোমুখি হই ২০০৭/২০০৮ সালের দিকে। বাবা তখনো সরকারী চাকরী করছেন। আমাদের মিরপুরে একটি জায়গা ছিলো। সরকারী চাকুরীজীবীদের জন্যে রুপনগরে একটি আবাসিক প্রকল্প আছে। সেইখানে আব্বা লটারির মাধ্যমে একটি জায়গা পেয়েছিলেন। কিন্তু, কেন জানি রেজিস্ট্রি করাননি।

আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ঢাকা আসার পরে ঘটনাটা মা'র কাছ থেকে জানতে পারি। তারপরে, নিজ উদ্যোগে ভূমি রেজিস্ট্রি অফিসে কিছু দিন দৌড়াদৌড়ি করার পরে বুঝতে পারলাম, এখানে ঘাপলা আছে। রেজিস্ট্রি অফিসার আমার কাছে ৫০,০০০ টাকা দাবী করেন ভূমিটি রেজিস্ট্রি করে দেওয়ার মাধ্যমে। তিন মাস ধরে চেষ্টা করেও যখন হলো না, একজন পরিচিতজনের মাধ্যমে আবার চেষ্টা করলাম। এবারে, রফা হলো ২০,০০০ টাকায়! তারপরও, বাবা কিছুতেই রাজি হলেন না। অগত্যা, সেই ভূমি রেজিস্ট্রি করতে আমাকে পুরো ১৮ মাস অপেক্ষা করতে হয়েছিলো।

ঘটনা ০২ঃ

বাবা সবে অবসর গ্রহণ করেছেন। কয়েক মাস পরে পেনশনের টাকা উঠানোর জন্যে বাবার সাথে এজি অফিসে গিয়েছি। এজি অফিসের 'ভদ্রলোক' চা খাওয়ার জন্যে ৪০,০০০ টাকা দাবী করলেন। আমার আবার দয়ার শরীর। বাবাকে বললাম- ''দিয়ে দাও না, আব্বু। এতো টাকা পাচ্ছো পেনশন থেকে, কিছু টাকা বেচারাকে দিয়ে দিলেই হয়!''

বাবা দিলেন এক বকা। বললেন- ''ইগু ঘুষ চার। আমি ঘুষ দিতাম নায়।'' (লোকটা ঘুষ চাচ্ছে। আমি ঘুষ দিবো না।)

সেই পেনশনের টাকা উঠাতে বাবাকে ৩ বছর অপেক্ষা করতে হয়!

ঘটনা ০৩ঃ

ইংল্যান্ডে পড়তে যাওয়ার আগে পাসপোর্ট করতে হয়েছিলো। পুলিশ ভেরিফিকেশনের সময়ে বাসায় একজন অফিসার এসে হাজির। একটা ফর্মে সাইন করে দিয়ে এক গাল হেসে মানুষটি বললেন- ''ভাই, চা খাওয়ার জন্যে ৫০০ টাকা দেন।''

এবারে কি করেছিলাম আমার ঠিক মনে নেই!!! ;)

ঘটনা ০৪ঃ

''যে দেশে ঘুষ নেওয়া একটি কালচার, সেখানে ঘুষ দেওয়াটা পাপ নয়।'' কথাটা আমার এক মামা'র যিনি ঘুষ থেকে বাঁচার জন্যে সরকারী চাকরী ছেড়ে দিয়েছিলেন। পরে, নিজে এই দেশে প্রযুক্তি উদ্যোক্তাদের মাঝে অন্যতম ছিলেন। অনেক দিন পরে এটা তাঁর উপলব্ধি।






সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×