somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

করোনাক্রান্ত গর্ভবতী নারীরা বিপদে, এখনই নেওয়া প্রয়োজন সঠিক ব্যবস্থা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা পরিস্থিতিতে সবাই-ই ভয়ে আছেন। ডাক্তাররাও এর ব্যতিক্রম নন। বেশিরভাগ ডাক্তারই নিজেদের সুরক্ষা-জালে রেখে, সামাজিক দূরত্ব মেনে রোগীর সেবা করে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে। কিন্তু, গর্ভবতী নারীদের প্রসব ব্যাদনা উঠলে ডাক্তারদের কাছে আসতেই হয়। সেই পরিবেশে সামাজিক দূরত্ব মেনে চলাটা সম্ভব হয় না। তাহলে এখন ডাক্তাররা কি করবেন? আর, গর্ভবতী নারীদেরই বা কি হবে যদি ডাক্তার কাছে আসতে অপারগ হোন?

এমনই এক পরিস্থিতিতেই আমি এবং আমার স্ত্রী পড়েছিলাম গত সপ্তাহে। গর্ভবতী অবস্থায় আমার স্ত্রী করোনাক্রান্ত হোন। তা প্রায় এক মাস আগে তিনি করোনা থেকে মুক্তি লাভ করেন। গত সপ্তাহেরই একদিন, পেটের বাচ্চা নড়া-চড়া করছিলো না প্রায় ১৮ ঘণ্টা ধরে। ডাক্তারকে জানাতেই বললেন যে, অক্সিজেন দিয়ে বাচ্চার মুভমেন্ট ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। তা নাহলে, সিজার করতে হতে পারে। কিন্তু, যেহেতু, আমার স্ত্রীর একবার করোনা হয়েছে, সেহেতু টেস্ট ছাড়া হাসপাতালে ভর্তি করা যাবে না।



২৭শে জুলাই। রাত তখন ৮-৯টা বাজে। ডাক্তারের পরামর্শ মতো আমার স্ত্রীকে হাস্পাতালে ভর্তি করলাম। অক্সিজেন দেওয়ার পরেও বাচ্চার নড়লো না। ডাক্তারকে খবর দিতেই বললেন একটা ইনজেকশন দিয়ে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে চান, যদিও বিপদ হতে পারে। অথবা, নির্দিষ্ট ডেইটের এক মাস আগেই সিজার করাতে হবে। আমরা সিজারের পক্ষেই সায় দিলাম।

এবারে ডাক্তার জানালেন যে, করোনা টেস্ট করাতে। এরপরেই তিনি আসবেন! সাথে সাথে রেপিড টেস্ট করানোর ব্যবস্থা করা হলো। রিপোর্ট আসতে দেরী হচ্ছে, এর মাঝেই আমার স্ত্রীর প্রসব ব্যাদনা উঠলো। ডাক্তার আসছেন না। তাঁর করোনা টেস্টের রিপোর্টটা দরকার। এভাবে করেই রাত ৩টা বেজে গেলো। রিপোর্ট নেগেটিভ। ২৮শে জুলাই সুবেহ সাদেকের আগে ৩.০৫-এ জন্ম হলো আমার মেয়ের।

শহরাঞ্চল বা গ্রামগুলোতেও কি একই অবস্থা? গর্ভবতী মায়েদের এমন অবস্থায় কি ডাক্তাররা কাছে আসতে ভয় পাচ্ছেন? তাহলে তো বিপদ! এক্ষেত্রে কি করণীয় তা নিয়ে এখনই চিন্তা করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ৩০ লক্ষ মহিলা আমাদের দেশে প্রতি বছর গর্ভধারণ করেন।

যারা গর্ভবতী, এইখানে দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে হবে- https://corona.gov.bd/

অথবা, এই নাম্বারে মা টেলিহেলথে কল করে পরামর্শ নিতে হবে- ০৯৬৬৬৮৮৮৮৮৮ । ফোন করে একটু হয়তো অপেক্ষা করতে হবে। তবে, ফোনে পরামর্শ পাওয়া যায়। আমি কল করেছিলাম। হেলথ অফিসার জানালেন যে- ১২-৩৩ সপ্তাহের গর্ভবতীরা টিকা নিতে পারবেন। ৮-৯ মাসের কেউ নিতে পারবেন কি না সে বিষয়ে কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৪২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×