somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

এই ঠান্ডা শরবত, খাইতে লাগে মজা!

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাস্তার পাশে দাঁড়ানো ফেরিওয়ালার ডাকে শরবত পান করা নাকি খাওয়া যায় এই প্রশ্নের ধার না ধেরে মানুষ দেদারসে কিনে যাচ্ছেন লেবু দিয়ে বানানো পানিয়টি। তার ডাকে মন না গললেও একটি প্রশ্ন উদয় হলো। আচ্ছা, এই লোকগুলো ব্যবসায়ের মূলধন পায় কোথা থেকে? কি করেই বা চলে তাদের সীমিত আয়ের এ জীবন? কেন জানি, হঠাৎ করেই একজন ফেরিওয়ালার জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে।

আরেকটি প্রশ্ন না করলেই নয়- একজন ভালো সেলসম্যান হতে হলে ভালো 'সেলস পিচ' তৈরী করা জরুরী। যত কম শব্দ ব্যবহার করে আকর্ষণীয় সেলস পিচ তৈরী করা যায় ততই ভোক্তার বা কাস্টমারের মন জয় করার সম্ভাবনা বেড়ে যায়। এই পিচ কিভাবে দিতে হয় তা রাস্তার পাশের ফেরিওয়ালাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। সে দাঁতের মাজন বিক্রেতাই হোক কি 'খালি ১০০ টাকা' কিংবা 'হেইয়ো, হেইয়ো' রব তোলা ফুটপাতের কাপড়ের ব্যবসায়ী, কি নিদারুণ বুদ্ধিমত্তার সাথেই না তাঁরা পাশ দিয়ে হেটে যাওয়া মানুষদের নিজ ভোক্তা বানিয়ে নিচ্ছে কখনো লক্ষ্য করেছেন কি?

শরবতের কথা উঠতেই মনে পড়ে গেলো ইংল্যান্ডের তিন বন্ধুর গল্প। ক্যামব্রিজ থেকে পাস করা এই তিন বন্ধু একদিন চাকরী ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁরা ব্যবসা করবেন বলে ঠিক করলেন। কি ব্যবসা করবেন? অনেক চিন্তা করে ঠিক করলেন- শরবত বেচার ব্যবসা করবেন। যেই ভাবা, সেই কাজ! একদিন তিন বন্ধু কিছু শরবত কয়েকটা বোতলে ভরে একটি খেলার মাঠে চলে গেলেন। লোকজন যারা সেই ফ্রি শরবত নিলো, তাদেরকে অনূরোধ করলেন, যদি ভালো লাগে তারা যেন 'হ্যাঁ' লেখা বালতিতে খালি বোতল ফেলে, আর, ভালো না লাগলে 'না' লেখা বালতিতে।

দিন শেষে দেখা গেলো, মাত্র দুটি বোতল 'না' লেখা বালতিতে পড়ে আছে। এর পরের দিনই তিন বন্ধু চাকরী ছেড়ে ব্যবসায় নেমে গেলেন। শরবতের সেই ব্যবসা পরে একটি বড় কোম্পানী কিনে নেয়। আর, তিন বন্ধু এখন একেকজন একেকটি দ্বীপের মালিক!

দোলনা হতে কবর পর্যন্ত সবার জন্যে শিক্ষা, আমার জন্যে তো বটেই!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×