somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

রহস্যময় যৌবনের ফোয়ারাঃ যার তালাশে অ্যালেক্সান্ডার দ্যা গ্রেট এবং খোয়াজ খিজির বিশ্বভ্রমণ করেছিলেন

২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বড় রহস্যময় কাহিনী। পৃথিবীর বিভিন্ন জাতির ইতিহাসে এই কাহিনী লিপিবদ্ধ। যে কাহিনীগুলোতে উল্লেখ করা হয়েছে- পৃথিবীতে এমন একটি ফোয়ারা আছে যার পানি পান করলে মানুষ চীর যৌবন প্রাপ্ত হয়! মহাবীর আলেকজান্ডার দ্যা গ্রেট সেই ফোয়ারার তালাশে বিশ্বভ্রমণে বের হয়েছিলেন। সাথী হিসেবে পেয়েছিলেন হযরত খোয়াজ খিজির (আঃ)-কে। তাঁদের একজন সেই অন্বেষণে হয়েছিলেন সফল, আরেকজন ইহজনমে আর সেই ফোয়ারার দেখা পাননি।

গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন- ইথিওপিয়ানদের দেশে এরকম একটি ঝর্ণা আছে। আর, প্রাচ্যের দেশগুলোর ইতিহাসে লেখা আছে, আলেকজান্ডার দ্য গ্রেট এবং তাঁর সেবক 'অন্ধকারের দেশ' অতিক্রম করার সময় 'জীবনের জল'-এর ঝর্ণা খুঁজে পান। এই ভৃত্যকে একজন ঋষি হিসাবেও অভিহিত করা হয়। অন্যমতে, খোয়াজ খিজির-ই ছিলেন সেই ভৃত্য, যাকে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে খুঁজে পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে, খিজির ঋষি হিসাবে হযরত মুসা (আঃ)-এর সাথে দেখা করেছিলেন।

কোথায় আছে সেই যৌবনের ফোয়ারাঃ

ক্যারিবীয় অঞ্চলের স্থানীয়রা বিশ্বাস করেন, বাহামাকে ঘিরে থাকা পৌরাণিক বিমিনিতে জীবনের ফোয়ারা বা ঝর্ণাটি আছে। মহাকাব্য শাহনামায় উল্লেখিত আছে- এই রহস্যময় ঝর্ণা সূর্য যেখানে অস্ত যায়, সেই অঞ্চলেই অবস্থিত। বাইবেলে লেখা রয়েছে- বেথেসডা নামক জায়গায় এমন একটি জলাশয় আছে যার পানি থেকে হযরত ঈসা (আঃ) অসুস্থ মানুষদের সুস্থ করে তুলেছিলেন।



মহাবীর অ্যালেক্সান্ডার যেভাবে যৌবনের ফোয়ারার দেখা পেলেন নাঃ


পৌরাণিক কাহিনীতে আছে, অ্যালেক্সান্ডার দ্যা গ্রেট তাঁর সঙ্গী-সাথীসহ যখন 'অন্ধকারের রাজ্য'-এর কাছে আসলেন, তখন তিনি তাঁর সাথী হযরত ইলিয়াস (আ) এবং হযরত খিজির (আ)-কে বললেন- ''আমার এখানে দুটি পাথর রয়েছে যা তাদের নিজস্ব আলোতে জ্বলজ্বল করে। আমি সেগুলো থেকে একটি নেব এবং আপনারা অন্যটি নেবেন; এর সাহায্যে এই অন্ধকারে হয় আপনারা নাহয় আমি ঝর্ণাটি খুঁজে পাবো, যদি পাই তাহলে আমরা একে অপরকে জানাব।'' এই বলে তাঁরা অন্ধকারের রাজ্যে ঢুকে গিয়েছিলেন।

খিজির এবং ইলিয়াস এক পথে গিয়েছিলেন, আরেক পথে অ্যালেক্সান্ডার। পথে যেতে যেতে, খিজির আর ইলিয়াস রাত কাটাতে একটি ঝ্ররণার পাশে থামেন। সেখানে তাঁরা সংগের ভাজা মাছটি বের করতেই, তা পানির ছোয়া পেয়ে জীবিত হয়ে উঠে। খিজির বুঝতে পারলেন যে এই সেই ঝর্ণা। তিনি সাথে সাথে সেই ঝর্ণা থেকে পান করলেন। তাঁর সাথী হযরত ইলিয়াসকেও পান করতে বললেন।

অন্যদিকে, আলেক্সান্ডার অন্য পথে হন্যে হয়ে খুঁজেও এই ঝর্ণার দেখা পাননি। খোয়াজ খিজিরের সাথে তাঁর আর দেখা হয়নি। তবে, বিপদে পড়া অনেক মানুষকে খোয়াজ খিজির (আ) সাহায্য করেছেন বলে শোনা যায়।


===========
ছবিঃ উইকিপিডিয়া
সূত্রঃ ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট
===========================













সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×