somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মাননীয়া প্রধানমন্ত্রী, দেশে এখনো একজন হলেও আপনার সাহায্য প্রার্থী ভূমিহীন মানুষ আছেন

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয়া প্রধানমন্ত্রী,

আমার সালাম জানবেন। আমি একটি বিশেষ উদ্দেশ্যে আজ এই খোলা চিঠি লিখছি।

মহিলাটিকে দেখে মনে হয় বেশ বয়স হয়েছে। আমার আম্মার বয়সের সাথে তুলনা করে বুঝেছি, লালমাটিয়ার জাকির হোসেন রোডের পাশে রোজ পথে বসে থাকা মহিলাটির বয়স ৭০-৮০ হবে। তিনি কানে একটু কম শোনেন।

জীর্ণ শাড়ি পড়া বয়স্ক মহিলাটিকে আজ থেকে ৩ সপ্তাহ আগে প্রথম দেখি। এরপর ৩ দিন ছাড়া বাকি দিনগুলোতে আমি তাঁর কাছে দুপুরের খাবার পৌঁছে দিয়েছি। প্রতিবার খাবার দেওয়ার আগে একবার বুড়ি মহিলাকে দেখে যাই, এই আশায় যে, গিয়ে দেখবো কেউ একজন হয়তো আজকের খাবার দিয়ে গিয়েছে তাঁকে। কিন্তু, প্রতিবার সেই আশায় গুড়েবালি। মহিলাটিকে একটি মুদি দোকানের সামনে কিংবা একটি ফার্মেসী'র নিচে প্রতি দিনই খালি হাতে দেখতে পাই!

আমি গত ৩ বছর ধরে হোম অফিস করছি। ২/৩ মাসে একবার পান্থপথের মূল অফিসে যাই, তাও কয়েক ঘণ্টার জন্যে। বাসার একটি রুমে স্থায়ী অফিস বসিয়েছি। বিদ্রোহী ভৃগু ভাই সেই অফিসে একবার এসেছিলেন।

আমাকে রোজ দুপুরে একবার বেরিয়ে যেতে হয় - বুড়ো মহিলাটিকে খাবার দেওয়ার জন্যে। স্ত্রী আজ আমাকে জিজ্ঞাসা করলেন- রোজ রোজ একই সময়ে কই যাও? আমি নামাজ পড়ি না অনেক দিন হয়ে গেলো। তাই, মসজিদে যাচ্ছি না সেটা বলে দেওয়া লাগে না। বুড়ো মহিলাটিকে দুপুরের খাবার দিতে যাচ্ছি, আমার এলাকায় এমন একজন ভূমিহীন, বাসস্থানহীন মহিলা আছেন, এই কথা স্ত্রীকে বলতে আমার লজ্জা লাগে, মাননীয়া প্রধানমন্ত্রী।

আমি একবার ভূমিহীনদের জন্যে আমার এলাকায় তাঁবু বিছিয়ে থাকার ব্যবস্থা করতে চেয়েছিলাম। আরেকবার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে গৃহহীনদের আবাসের ব্যবস্থা করেছিলাম। আমাদের এলাকার পুলিশ ও কমিশনারের কাছে অনুমতির জন্যে যাওয়ার পরে তাঁরা আমাকে নিয়ে হেসেছিলেন। আজ অনেক দিন পরে মনে হলো, আপনাকে এই ব্যাপারটি জানাই, শ্রদ্ধেয়া প্রধানমন্ত্রী।

আমি জানি না, আপনার কাছে এই চিঠি পৌঁছাবে কি না, তবু ব্লগে চিঠিটি প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম। শুনেছি, সামহ্যোয়ারে ইন ব্লগের উপর চোখ রাখেন প্রশাসনের মানুষজন। তাঁরা হয়তো আপনার কাছে চিঠিটি পৌঁছে দিবেন।

আমার জন্যে দোয়া করবেন, মাননীয়া প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা সহকারে,
শাইয়্যান

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×