somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সামুতে লিখে আমার প্রজ্ঞা বৃদ্ধি পাচ্ছে

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সামুতে আমার সাড়ে ৫ বছর হয়ে গেলো। প্রায় অর্ধ যুগ! অর্ধ যুগে আমি সামু থেকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু শিখেছি! কিছু কি দিতে পেরেছি? যে কোন লেখা লিখতে প্রজ্ঞা লাগে, ইংরেজিতে যাকে বলে 'উইজডম'। আমার মাঝে সেই প্রজ্ঞা কি 'গ্রো' করেছে?

এই প্রজ্ঞাটা আসলে কি? ধরুন, '১০০'। এটি সংখ্যা ছাড়া আর কিছু নয়। ডেটা সাইন্সের ভাষায় এটি শুধুই একটি 'ডেটা'। এখন এই সংখ্যার পাশে যদি 'মাইল' শব্দটি যুক্ত হয়, তবে হবে '১০০ মাইল', যেটি এমন একটি 'তথ্য' যা দিয়ে দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব বোঝায়। এই তথ্য ব্যবহার করে যদি বলি- 'ঢাকা থেকে কুমিল্লা ১০০ মাইল দূরে'। তাহলে, বুঝতে হবে, এই ১০০ মাইল বেশ দূরের রাস্তা। এটি একটি 'জ্ঞান'। আর, আমি যদি বলি- ''এখন ১০০ মাইল দূরের কুমিল্লা শহরে যাবো''। তাহলে বুঝতে হবে এই '১০০ মাইল' আমি পায়ে হেঁটে যেতে পারবো না। ফকিরেরপুল বা সায়েদাবাদ থেকে কুমিল্লার শেষ বাস রাত ১২.১৫-তে ছাড়বে। জ্যামের কারণে রাস্তার যে অবস্থা, এখন লালমাটিয়া থেকে সায়েদাবাদ যেতে হলে রাতের খাওয়া শেষ করতে এখনোই সামু থেকে 'লগ অফ' করতে হবে, সেটাই হলো 'প্রজ্ঞা'।

ঠিক তেমনি, '৩৫৭' শুধুই একটি সংখ্যা। কিন্তু, আমি যদি বলি '৩৫৭টি পোস্ট' লিখেছি, তাহলে এটা আপনার জন্যে একটি ইনফরমেশন বা তথ্য। আর, যদি বলি যে, এই ৩৫৭টি পোস্ট আমি সাড়ে ৫ বছরে লিখেছি, তাহলে বুঝতে হবে, এই পোস্টগুলো ১ দিনে লেখা হয়নি, সময় লেগেছে। আমাকে আগে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিতে হয়েছে, তারপরে, আমি লিখতে পেরেছি। এটি আপনার জন্যে একটি 'জ্ঞান'। আর, যদি বলা হয় যে, এই পোষ্টগুলো লিখতে লিখতে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে, নিজেকে পোড়াতে হয়েছে, তাহলে বুঝতে হবে, সামুতে পোস্ট লিখতে একজন ব্লগারকে নিজেকে পোড়াতে হয়। এটা আপনার জন্যে 'উইজডম'।

আমার কেন জানি মনে হচ্ছে, আমার মাঝে পোস্ট লিখতে লিখতে প্রজ্ঞা বিল্ড আপ করেছে। আমই এখন নিজেকে পোড়াতে জানি, ১ ঘণ্টার মাঝে একটি পোস্টের আইডিয়া ডেভেলপ করে সেটাকে একটি পোষ্টে রূপান্তর করতে পারি।

আপনার মাঝে এমন বোধ হচ্ছে কি? হয়ে থাকলে, আপনি মাসের পর মাস একটিও পোস্ট না দিয়ে থাকেন কি করে!!!


সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×