somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ব্লগে ভালো কিছু লিখতে না পারলে, আমি চুপটি করে বসে থাকি

০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে শাইয়্যান, ভালো কিছু বলতে না পারলে চুপ থাকাই শ্রেয়। জিহবা'র অসঙ্গত ব্যবহার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আধুনিক কালের জন্যে এমন করে কি বলা যায়- 'কি-বোর্ডে আঙ্গুলের অসংযত ব্যবহার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়'? একটা ঘটনা বলি।

.

একবার কোন এক রাজপুত্রের সাথে এক দরবেশের দেখা হলো। রাজপুত্র দরবেশের কাছে উপদেশ চাইলে, তিনি বললেন- 'সর্বদা চুপ করে থাকবে।' প্রাসাদে ফিরে রাজপুত্র সবার সাথে কথা বন্ধ করে দিলেন। সবাই ভাবলো রাজপুত্র বুঝি পাগল হয়ে গেছে। তাঁর এই অবস্থা দেখে বাবা, সেই রাজ্যের রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র পুত্রের এমন অবস্থা হলে তো বড় চিন্তার কথা।

রাজার উজির-নাজিররা পরামর্শ দিলেন যে রাজপুত্রকে যদি পাখী শিকারে নিয়ে যাওয়া হয়, তাহলে তিনি হয়তো কথা বলতে বাধ্য হবেন। রাজা শিকারের আয়োজন করতে বললেন। যথা দিনে সবাই শিকারে রওনা হলেন।

গাছের নিচে ঘাপটি মেরে পাখী খুঁজতে খুঁজতে চলছে রাজার বাহিনী। তাঁদের পায়ের আওয়াজে পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখীগুলো হঠাৎ কিচির-মিচির শব্দ করে উড়ে যেতেই রাজার সৈন্যরা ধনুকে তীর লাগিয়ে ছুড়তে থাকে। তীর খেয়ে অনেক পাখী ধরাশায়ী হয়।

তা দেখে এতক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করতে থাকা রাজপুত্র বলে উঠলেন- 'যতক্ষণ পাখীগুলো চুপটি করে ছিলো, তারা নিরাপদে ছিলো। মুখ খুলতেই দেখো তারা কেমন নিজের বিপদ ডেকে এনেছে।'

এবারে সবাই বুঝলো যে আসলে রাজপুত্র পাগল হয়ে যায়নি, তাঁকে কেউ বুঝিয়েছে চুপ করে থাকাই শ্রেয়। কথাটা রাজার কানে যেতেই তিনি বললেন যে করেই হোক পুত্রকে কথা বলাতে হবে।

সবাই মিলে এবারে রাজপুত্রকে পিটাতে লাগলো। অনেকক্ষণ ধরে মার খেয়ে রাজপুত্র নিজেকে নিজেই বললেন- 'হে মন, বনে মাত্র একবার কথা বলেছিলে বলে আজ তোমার এই অবস্থা। তুমি যদি বেশি কথা বলতে না জানি তোমার অবস্থা কি হতো!'

যে যত নিশ্চুপ থাকে, কম কথা বলে সে তত বিপদ থেকে নিরাপদ। ভালো কথা বলা নিশ্চুপ থাকার থেকে শ্রেয়, আর নিশ্চুপ থাকা খারাপ কোন কিছু বলার থেকে ভালো।

প্রিয় শাইয়্যান,
আধুনিক কালে ব্লগ আমাদের কথা বলা, চিন্তা-ভাবনা প্রকাশ করার মাধ্যম। অনেককেই বলতে শুনেছি, ব্লগ এবং ফেসবুকের মধ্যে পার্থক্য অনেক ব্লগাররাই বুঝেন না। যাচ্ছে-তাই লিখে পোস্ট করে বসেন। আবার, খুব কম সংখ্যক ব্লগারই যথোপযুক্ত কমেন্ট করতে পারেন। তাই, অনেকেই হয় মন্তব্যের উত্তর দেন না, নাহয় স্কিপ করে যান। এমন হতে পারে যে, তাঁরা উপরের বর্ণিত নীতি অবলম্বন করেন।

সেজন্যেই, জ্ঞানীরা বলেছেন, চিন্তা করে কথা বলুন, লিখু্ন, মন্তব্য করুন। যদি এমন না করতে পারেন, নিশ্চুপ থাকুন। তা আপনাকে সাফল্য লাভে সহায়তা করবে, এটা নিশ্চিৎ করে বলা যায়।



ছবিকারঃ মুহাম্মদ আখলাকুর রহমান
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৪ বিকাল ৪:৩০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×