somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

পাকিস্তানের সাথে কখন বন্ধুত্ব হতে পারে?

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের সাথে সম্পর্ক পূনঃস্থাপন হচ্ছে বলে মনে হচ্ছে। পাকিস্তানী রাজনৈতিক, খেলাধুলা ও সামরিক বাহিনীর ব্যক্তিত্বরা বাংলাদেশ সফর করেছেন। সেই দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও সফর শুরু করেছেন আমাদের দেশে। বাংলাদেশ আগ বাড়িয়ে কারো সাথে শত্রুতা করুক, তা কেউই চায় না। কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে সেটা ধরাই যেতে পারে! কিন্তু, খুনীদের বন্ধু হিসেবে গ্রহণ করার ব্যাপারে একটু সাবধান থাকা প্রয়োজন বলে মনে করি।

এখানে মনে রাখা প্রয়োজন, পাকিস্তান বাংলাদেশের সাথে ১৯৭১ সালে তার কৃতকর্মের জন্যে এখনো ক্ষমা চায় নাই। তার উপর, নিজের দেশের ভিতর পাকিস্তানীদের অবস্থা ভালো নয়, সেই দেশে আন্দোলন - সংগ্রাম চলছেই। সীমান্তের দুই প্রান্তে ভারত ও আফগানিস্তানের সাথেও তাদের সম্পর্ক ভালো নয়। এই অবস্থায়, এরকম একটি দেশের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ কি পেতে পারে? মনে হয়, ভারতকে একটু রাগিয়ে দেওয়াই বাংলাদেশের বর্তমান সরকারের লক্ষ্য। এটা অবশ্য করাই যেতে পারে! কারণ, ভারত একটু আগ বাড়িয়ে আমাদের দেশের সাথে শত্রুতা দেখাচ্ছে।

কিন্তু, কথা হচ্ছে, আমাদের মাতৃভূমির পুরনো শত্রু পাকিস্তান এখন হঠাৎ করে আমাদের বন্ধু হচ্ছে, এটা অনেকেই মেনে নিতে চাইবেন না। কারণ, একাত্তরে পাকিস্তান আমাদের পূর্বপুরুষের উপর অত্যাচার করেছিলো। ইসরায়েলকে কি কখনো ক্ষমা করতে পারবে ফিলিস্তীনী মুসলমানরা? পারবে বলে মনে হয় না।

একই কারণে, বাংলাদেশ বর্তমান প্রজন্ম যদি পাকিস্তানীদের আগ বাড়িয়ে ক্ষমা করে দেয়, দেশের আগের প্রজন্ম অবশ্যই প্রতিবাদ রাখবেন তাদের কাছে। ফলে, দেশ আবারও অস্থিতিশীল হবে। যে বাংলাদেশী পাকিস্তানের সাথে আগ বাড়িয়ে হাত মেলাবে, সেই বাংলাদেশী ইসরায়েলের সাথে হাত মিলাবে না, তার কি কোন গ্যারান্টি আছে?

তাই বলছি, সাধু সাবধান!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৬
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×