somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদ্রাসাগুলো একেকটি বাতিঘর

২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খোদা কার ভাগ্যে কি লিখে রেখেছেন, সেটা কেউই জানে না। ভাগ্যে যা লেখা আছে তা জানা না থাকার ফলেই আমরা কাজ করে যাই। খোদাও তা-ই চান। আমরা ভাগ্য পরীক্ষা করে খোদাকে চ্যালেঞ্জ করি না। তাই তো, ঈসা নবীকে শয়তান যখন পাহাড় থেকে লাফিয়ে পড়ার আইডিয়া দিয়ে খোদাকে পরীক্ষা করতে বলেছিল, তখন হযরত ঈসা (আঃ) সেই আইডিয়া গ্রহণ করেন নাই।

মাদ্রাসা পড়ুয়া ছেলেটাকে প্রথম শাহজালাল ভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে ভর্তি হতে দেখে খুব অবাক হয়েছিলাম। মাদ্রাসা পড়ে কোথায় হুজুর হবে, সেই স্বপ্ন ফেলে রেখে সে কিনা ইউনিভার্সিটিতে পড়তে এসেছে! আমার কাছে খুব অবাক করা ব্যাপার ছিলো তখন। আমি ভার্সিটি থেকে বের হওয়ার অনেক দিন পরে শুনেছিলাম, সেই ছেলেটি শুধু ভার্সিটির বাধা ডিঙ্গোয়নি, বাংলাদেশের ফরেন সার্ভিসে যোগ দিয়ে এখন কোন একটি দেশের বাংলাদেশ দূতাবাসের কন্সুলার হিসেবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ থেকে যখন যুক্তরাজ্যে পড়তে গেলাম, চোখে তখন রঙ্গিন স্বপ্ন। একদিন ইউনিভার্সিটির প্রেয়ার হলে জুমার নামাজ শেষে বসে আছি, হঠাৎ চাপা সুরে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে পিছন ফিরে চেয়ে দেখি, এক বাঙ্গালী ইয়াংম্যান বসে আছেন। আমি সালাম দিয়ে নিজের পরিচয় দিলাম। সে জানালো - আমাদের বিশ্ববিদ্যালয়েই বিজনেস এনালিটিক্সে পড়ছে। এতো সুন্দর করে কোরআন পড়া কিভাবে শিখেছে জানতে চাইতেই সিলেটি ছেলেটা জানালো - সে কোরআনের হাফেজ। আমি কৌতূহলী স্বরে জানতে চাইলাম, হাফেজ হয়ে কিভাবে ভার্সিটিতে ভর্তি হলো? তার উত্তর - বাবা স্কুলে থাকতেই জেনারেল লাইনে পড়ালেখার পাশাপাশি লন্ডনে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। সেখান থেকেই সে হাফেজ হয়ে বের হয়। সেই সাথে, জেনারেল লাইনে পড়া শেষ করে বিজনেস এনালিটিক্সে ব্যাচেলরে ভর্তি হয়েছে। বিলাতে এরকম ছাত্রের সংখ্যা অসংখ্য।

ইসলামের বানীকে পলিটিক্সে ব্যবহার করা গেলে, নিজের জীবনকে গড়ার জন্যে ব্যবহার করা যাবে না কেন! পরকাল বলতে একটা কিছু আছে, সেটা সবাইই স্বীকার করেন। ইহকালে যে ভালো কাজ করে না, সে কি পরকালে খোদার ক্ষমা পাবে? আমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল। কিন্তু, আমার কাছে মনে হয়,তাঁর দেওয়া ইহকালে আমরা ভালো কাজ করতে না পারলে, তিনি আমাদের ক্ষমা করবেন না। তাই, ভালো কাজ করার জন্যে যা-ই প্রয়োজন, আমাদের তা-ই করতে হবে। আমাদেরকে সেজন্যে যেখান থেকে প্রয়োজন সেইখান থেকেই শিক্ষা নিতে হবে।

আর, মাদ্রাসাগুলো একেকটি বিদ্যাশিক্ষার বাতিঘর। স্কুল-কলেজ-ভার্সিটিগুলোও তা-ই। কোনটাকেই অস্বীকার করা যাবে না। আমরা যেখানেই পড়ি না কেন, ভালো কাজে যেসব প্রতিষ্ঠানই শিক্ষা ও উৎসাহ দিবে, সেইখানেই আমাদের সন্তানদের নিয়ে যেতে হবে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×