দুই সপ্তাহের উপরে হয়ে গেলো, গ্রামে এসেছি। শীত এখনো ভালো করে জেঁকে বসেনি। বাড়ির বারান্দায় হাফ হাতা টিশার্ট পড়ে পোস্ট লিখছি। হাল্কা ঠাণ্ডা লাগছে। কিন্তু, সেটা গায়ে পড়ে পিছলে যাচ্ছে। সাথে চারদিকে ঝিঝি পোকার ডাক আর রাতের আকাশের দিকে তাকালে তারার মেলা আর মাঝে মাঝে উল্কাপাতের দৃশ্য! অসাধারণ এক মহাজাগতিক আবেশে মনটা ছুঁয়ে যাচ্ছে।
সকালে বিরুন চাউলের খিচুড়ি, সাথে দেশী মুরগীর ডিম। দুপুর আর রাতে শীতের সবজি এবং হাকালুকি হাওরের মাছ আর মাঝের সময়ে বিকালবেলা পিঠা দিয়ে খাবারের অসাধারণ আয়োজন।
এই সন্ধ্যা সাড়ে সাতটায় শিয়ালের হুক্কা হুয়া ডাক শান্ত নির্বিঘ্ন একটি জীবনকে ভেঙ্গে দিতে পারছে না। এরচেয়ে বেশি কিছু তো চাই না!
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




