
আমরা পৃথিবীতে থাকতে দল করি - সে রাজনৈতিক হোক কি সামাজিক। দলের সাথে কাজ করার সময়ে দলীয় নীতির দোহাই দিয়ে অনেক ভালো কাজ করি, খারাপ কাজ তো করিই। দলীয় ভাবে মানুষকে অনেক প্রলোভন দিয়ে বিপদে ফেলি। আমার প্রশ্ন - শেষ বিচারের দিন কি দল আমাদের বাঁচাতে পারবে? দল করার কারণে দলীয় বিবেচনায় কি খোদার ক্ষমা পাবো?
আশেকে ইলাহী বুলন্দশহরী লিখিত 'মরণের পরে কী হবে' একটি বিখ্যাত বই যাতে মৃত্যুর সাথে সম্পর্কিত সকল কুরআনের আয়াত এবং হাদিসকে একই মলাটের মধ্যে নিয়ে আসা হয়েছে। ছোটামামা'র বিয়ের উপহার হিসেবে তাঁর কোন বন্ধু বইটি উপহার দিয়েছিলেন। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে পুরো বইটি পড়েছিলাম।
আমি বইটিতে আল্লাহ ও নবীজির এমন কোন বাণী পাইনি যাতে বলা হয়েছে - দলীয় ভাবে আমাদের বিচার করা হবে। বরং বল আছে, খোদার সামনে আমাদের একক ভাবে দাঁড় করানো হবে। বিচারও হবে একক ভাবে। আমলনামাও দেওয়া হবে একক ভাবে।
দলীয় ভাবে কাজ করার জন্যে আমাদের কিছু কিছু সওয়াব বা গুনাহ লেখা হতে পারে। কিন্তু, সেগুলো পারসোনাল একাউন্টে।, সমবেত ভাবে আমাদের কোন সওয়াব বা গুনাহ লেখা নেই যে!
যারা দলীয় ভাবে গুনাহ করছেন, মব সৃষ্টি করছেন, মানুষকে পুড়িয়ে মারছেন - তারা কি এই ব্যাপারটা একটু ভেবে দেখেছেন?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




