somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আপনার প্ল্যানকে বাস্তবায়ন করতে আপনার যা করা উচিৎ হবে

২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয়,
অনেক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আজ আপনি দেশে পা রেখেছেন। এই ভালোবাসা যেন আপনাকে শক্তি দেয়, খোদা যেন দেশ ও দশের মঙ্গল করার আপনার ইচ্ছাকে সামনে এগিয়ে নিয়ে যান, পরম করুণাময় আপনার মনে যেন আমাদের ভূমির অভাগা মানুষদের প্রতি ভালোবাসা অটুট রাখেন সেই দোয়া দিয়ে শুরু করছি।

আপনাকে অন্যান্য জনপ্রতিনিধিদের মতো জনবিচ্ছিন্ন হলে চলবে না। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের ভূমিতে বিগত বেশিরভাগ জনপ্রতিনিধিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার বিনিময়ে সাধারণ খেটে খাওয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিলো। তাঁরা অন্যের মুখ থেকে জনগণের খবর জানতে পারতেন। জনগণ তাঁদের নাগাল পেতো না।

আপনার দেহের চারপাশের যে অদৃশ্য শক্তি আজ কোটি জনগণকে আপনার কাছে টেনে নিয়ে এসেছে, আপনি সেই শক্তির প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি নিজ নিরাপত্তার দোহাই দিয়ে জনগণকে দূরে ঠেলে দেন, তাঁরাও এক সময়ে বিগত অনেক রাষ্ট্রনায়কদের মতো আপনাকেও ভয় পেয়ে, আশাহত হয়ে দূরে সরে যাবে।

এইজন্যে, প্রটোকল ভেঙ্গে মাঝে মাঝে গ্রামে গিয়ে দরীদ্র, সাধারণ মানুষদের খোজ নিবেন। তাঁদের সাথে থালা ভাগ করে দুপুরের ভাত খাবেন। শীতের সময়ে রোদ পোহাতে পোহাতে গ্রামের কোন সস্তা চায়ের দোকানে বসে চায়ের কাঁপে চুমুক দিতে দিতে দরিদ্র মানুষদের সাথে কথা বলবেন। তাঁদের নিজ সুখ-দুঃখের কথা গল্পচ্ছলে শোনাবেন। আর, গ্রামের মানুষদের দুঃখের ভাগীদার হয়ে নিজ হাতে তাঁদের দান-দখিনা করবেন। ঠিক আপনার বাবার মতো!

আর, তাঁদের কখনো ভুলে যাবেন না, যারা বিপদে আপনাকে এবং আপনার দলকে এতো দিন টেনে নিয়ে এসেছেন!

তবেই, আপনি একদিন 'শহুরে নেতা' থেকে 'জনগণের আসল নেতা' হয়ে উঠবেন। তখন, আপনি একদিন অনুভব করতে পারবেন, আপনার চারপাশের অদৃশ্য শক্তি বলয় আরো বড় হয়ে যাচ্ছে। এক সময়ে এমন একদিন আসবে, যেদিন আপনার মেকি কোন নিরাপত্তা লাগবে না। জনগণই আপনাকে তাঁদের নিরাপত্তার চাঁদরে ঢেকে দিবে। তাঁরাই হয়ে উঠবে আপনার আসল প্রহরী।

আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, মহান খোদাতায়ালার ইচ্ছায়, সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আপনি জনগণের একজন প্রকৃত নেতা হয়ে আপনার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে থাকবেন।

গাফুরুর রাহিম আপনার মঙ্গল করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯



প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×