somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকেলমানকে লিয়ে ইশারাই কাফি!

০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যবসা ছেড়ে দিয়েছি তা প্রায় ৫ মাস হয়ে গেলো। আমি হিসাব করে দেখেছি, জীবনে চলার জন্যে খুব একটা বেশি টাকার প্রয়োজন নেই। থাকার জন্যে একটা বাড়ি, খাবারের জন্যে কিছু টাকা আর সন্তান শিক্ষার জন্যে প্রয়োজনীয় কিছু অর্থ। আর, মাঝে মাঝে খোদার সৃষ্টি দেখতে ঘুরাঘুরির জন্যে কিছু হাতখরচ। ব্যাস, আর কি চাই! আমার যতটুকু প্রয়োজন, খোদা আমাকে দিয়েছেন।

তারপরও, নিজের দেহকে কর্মক্ষম রাখতে একটা চাকরী বা ব্যবসার প্রয়োজন। আমি সেটার জন্যে চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে, নতুন একটা স্কিলস ডেভেলপ করেছি। ড্রপশিপিং নিয়ে একটা ট্রেনিং নিচ্ছি। শপিফাই প্ল্যাটফর্মে একাউন্ট খুলেছি। নিজের হাতে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছি।

ড্রপশিপিং-এর জন্যে ওয়েবসাইট ডেভেলপ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিলো। আমি আগে নিজে তা করি নাই। ওয়েবসাইটটা বিল্ড করার পরে মনে বেশ শক্তি পাচ্ছি। মনে হচ্ছে, নতুন এই ব্যবসায় আমি ভালো করতে পারবো।

দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আমি ঠিক সন্তুষ্ট নই। আমাদের ব্যবহার কেমন যেন হয়ে যাচ্ছে! আমরা জাতি হিসেবে কোন পর্যায়ে আছি বা কোন উচ্চতায় গিয়ে পৌছাবো জানি না, কিন্তু, ব্যক্তি হিসেবে আমি কতটুকু ভালো মানুষ হিসেবে দাবীদার তা নিয়ে দিন দিন সন্দিহান হয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিংসা, হানাহানির যেসব ছবি দেখি, তাতে নিজে মাঝে মাঝে যোগ দিয়ে ফেসবুকের মতো সুন্দর একটি প্ল্যাটফর্মকেও ডিজিটাল গার্বেজে পরিণত করে ফেলেছি কি না তা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন নেই! এমন কেন আমি!

যারা ভালো কাজ করবেন, তারা জান্নাতে যাবেন। জান্নাত ৮ ভাগে বিভক্ত। সবার উপরের মর্যাদার মানুষ জান্নাতুল ফেরদৌস পাবেন, আর পরের ধাপগুলোর নিচের দিকে আছে জান্নাতুল বাকী। কিন্তু, সব মুসলমানই জান্নাতে যাবেন, তিনি যত কম মর্যাদারই হোন না কেন! এটাই সত্য!

ঠিক তেমনি, মুসলমানদের রাজনৈতিক দলের কর্মীদেরও স্তর আছে। তাদের কেউ জান্নাতুল ফেরদৌসে যাবেন, কেউবা পাবেন জান্নাতুল বাকী! কিন্তু, তাঁদের সবাইই জান্নাতে পাবেন বলে আমি আশা রাখি। আমিও সেই দাবীদারদের একজন!

তবে, জান্নাতে যাওয়ার জন্যে অপর মানুষদের সম্মান নিয়ে টানাটানি করাটা কতটুকু দরকার তা নিয়ে প্রশ্ন করাই যায়!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×