somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

জালিয়াতি থেকে রক্ষা পাওয়ার উপায় কি, মাননীয় প্রধান উপদেষ্টা?

২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জালিয়াতি -১
কয়েক মাস আগে, লন্ডন থেকে আমার এক আত্মীয় ফেসবুকে ম্যাসেজ করলেন যে, ডঃ মুহাম্মদ ইউনুসের সাথে আমার একটি ফোটোকার্ড ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। আমি চমকে উঠলাম! ডঃ ইউনুসের সাথে আমার ফোটো! উনার সাথে তো আমার দেখাই হয় নাই, ফোটো আসবে কোথা থেকে!

পরে সেই আত্মীয়ের দেওয়া লিংক থেকে জানতে পারলাম, 'গ্রামের রাজনীতি' নামক একটি ফেসবুক পেইজ, একটি ডাস্টবিনে আমার ময়লা ফেলার ছবি দিয়েছে। আর, ডাস্টবিনে ইউনুস সাহেবের ছবি জুড়ে দেওয়া! শুধু তা-ই নয়, তাতে হাজার হাজার লাইক এবং কমেন্ট! সবই আওয়ামী ঘরানার।

জালিয়াতি -২
আমার ম্যাসেজ সেকশনে প্রত্যেক দিন অনবরতঃ ম্যাসেজ আসে এটা জানিয়ে যে, আমি বুঝি লক্ষ টাকার জ্যাকপট পেয়েছি। জীবনে কখনো জুয়ার ধারে কাছে যাই নাই। তারপরও, কারা এইসব ভুয়া জিনিস পাঠায়!

জালিয়াতি - ৩
কয়েক দিন আগে ডঃ এমাম নামের আমেরিকার একজন মানুষ আমাকে ইমেইল করেছে। লোকটা আমাকে জানালো যে, আমার সাথে ব্যবসা করতে চায়। একটি ঔষধি প্রোডাক্টের ছবি পাঠিয়ে বলছে, ভারত বা মালয়েশিয়া থেকে ঐ প্রডাক্ট সাপ্লাই দিতে হবে। পরে, কয়েকটি ইমেইল চালাচালির পরে বুঝতে পারি, ঐ ফার্মাসিউটিক্যাল কোম্পানীর কোন অস্তিত্ব নেই। তারা আমেরিকা এফ,ডি,এ -এর অন্তর্ভুক্ত কেউ নয়।

জালিয়াতি - ৪
আওয়ামী আমলে আমার কাছে একটি জাতীয় এন,জি,ও-এর বড় পদে থাকা ব্যক্তি দেখা করতে আসলেন। সাথে ২০ কোটি টাকার প্রজেক্টের প্রস্তাব। আমি খুশি হলাম। গভার্নমেন্টের প্রজেক্ট! কিন্তু, আলোচনার এক পর্যায়ে তিনি জানালেন, প্রজেক্টের ১০ কোটি টাকা কেটে রাখা হবে কমিশন হিসেবে। আমি হিসাব করে দেখলাম, ১০ কোটি টাকা দেওয়ার পরেও আমার কাছে ৩ কোটি টাকা প্রফিট থাকবে। বুঝুন ঠেলা!

জালিয়াতি -৫
আপ্যামী আমলে আমার কাছে ইসলামী ব্যাংকগুলোতে লোক নিয়োগ দেওয়ার একটি প্রজেক্ট আসে। আমার কাজ, মানুষ যোগান দেওয়া। প্রত্যে জুনিয়র অফিসারের জন্যে ৫ লক্ষ টাকা আর জেনারেল অফিসারের জন্যে ১২ লক্ষ টাকা নিতে হবে। প্রস্তাব নিয়ে এসেছিলেন তখনকার জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা।

জালিয়াতি - ৬
এবার আসি, সামুর অভিজ্ঞতায়। আমাদের সামুতে জাল নিক থেকে এটাক তো অহরহ ঘটতো। একের পর এক নিক খুলে অন্যদের নোংরা আক্রমণ করে জালিয়াতি করে যাচ্ছেন 'চাঁদগাজী' ভাইয়ের মতো অনেকে। একবার তো প্রয়াত ব্লগার নুরু ভাইয়ের পোস্টে পর্ণ এটাক হয়েছিলো। কি যে বিশ্রী ব্যাপার!


ছবিঃ দৈনিক কালবেলা


সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০২
৯টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×