জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে মুসা নবী গাছের পাতা খেয়েছিলেন। সেটা খেয়ে সুস্থ্য হয়ে গিয়েছিলেন। পরে, অনেক খোঁজ করে, হাদিসগ্রন্থ ঘেঁটে জানতে পারি যে, মুসা নবীর ঐ ঘটনাটি ভুয়া! একটি সামাজিক মাধ্যমে এক আমেরিকান ভদ্রলোকের বক্তব্য থেকে কোট করেছিলাম।
এরকম অনেক হাদিস ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে আছে। সাধারণ জনগণ কোনটা আসল, কোনটা নকল বুঝবে কেমন করে? তাই, অনেক চিন্তা করে, একটি এপ্লিকেশন বানানোর বুদ্ধি মাথায় এসেছে। খুব সিম্পল একটি আইডিয়া।
আজ, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক-সহ আরব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি সরকারী ও বেসরকারি অর্গানাইজেশনের কাছে বিনিয়োগ প্রস্তাব পাঠিয়েছি। বাংলাদেশে আমার আত্মীয়-স্বজনের কাছে চেষ্টা করেছিলাম, তাঁরা কেউ রাজি হোন নাই, এখন পর্যন্ত!
এই এপ্লিকেশনটি বানাতে পারলে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী মুসলিম ও অমুসলিম সবারই উপকার হবে। আমার হাতে ক্যাশ টাকা কম, তাই, নিজে শুরু করতে পারছি না। ডোনারদের উপরে নির্ভর করা ছাড়া উপায় নেই।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



