somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবার বা পাঠাও চালকদের জন্যে আইডি কার্ড দেওয়ার এখনই সময়

০৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার পেট্রল বা অকটেন নেওয়ার সীমা বেঁধে দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, এই সীমা নির্ধারণ করে দেওয়ায় যারা সবচেয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই উবার বা পাঠাও চালকদের কোন আইডি কার্ড নেই। আপনি যখন আপনার ব্যক্তিগত গাড়িকে উবার বা পাঠাও-এ চালান, তখন তা একটি ব্যবসায়িক পণ্য হয়ে যায়। এখন, একটি ব্যক্তিগত গাড়ি আর উবারের গাড়ির তেলের খরচ কি সমান হবে? হবে না।

দৈনিক প্রথম আলো সূত্র মতে, সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল। মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল।

এখন, সরকার চাচ্ছেন, ব্যক্তিগত গাড়ি কম চলুক। কিন্তু, ব্যবসায়িক গাড়ি কম চলুক, তা নির্দেশনায় নেই। এখন, উবার বা পাঠাও চালকদের ব্যবসায়িক গাড়িতে যদি বেশি তেলের দরকার পড়ে, তাহলে, সরকার তাদেরকে কি একটু বেশি তেল দিতে পারবে? এখন, সরকার যদি বেশী তেল দিতে চান, তাদেরকে আইডেনটিটিফাই করবেন কীভাবে? তাদের তো কোন আইডি কার্ড নাই যা দেখালে পেট্রোল পাম্পগুলো একটু বেশি তেল তাদেরকে সরবারহ করতে পারতো!

সামনে, ঈদ। আমাদের রাইডাররা অস্থির। রোজা সংযমের মাস হলেও, অনেকেই সংযম প্রদর্শন করতে নাও রাজি হতে পারেন। তাই, সরকারকেই ব্যাবস্থা নিতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও অপরিচিত বাংলাদেশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৮



আমি অনেক প্রবাসী বাংলাদেশীর কাছে শুনেছি, খুব গর্ব করে বলেন “তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই আবাসিক ভবনে বসবাস করেন তিনিই একমাত্র বাংলাদেশি। তিনি যেই... ...বাকিটুকু পড়ুন

শিয়ানে আলী - পারপিচুয়াল রেভোল্যুশনারিদের কাল্ট

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১২:১৫



১।

ছোটবেলা থেকেই বাংলাদেশের মুসলিমদের বড় হওয়া সুন্নি ইসলামের ক্রোড়ে। হয়তো কখনো কারবালার ঘটনা প্রাসঙ্গিক ছিল এ দেশে। আমাদের মা খালাদের আমলে। তখনও ইন্টারনেটের তরঙ্গে ভেসে সৌদি সালাফিজম বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

×