somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহাসিক ৭ই মার্চে এমন ঘটনা কাম্য ছিলো না

০৮ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল একটি বিশ্রী ঘটনা ঘটে গেলো। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ যতবার শুনেছি, ততবার অনুপ্রাণিত হয়েছি। এই ভাষণ বারবার শোনা দরকার বলে মনে করি। কিন্তু, মজার ব্যাপার হচ্ছে, যারা ৭ই মার্চের ভাষণ জনগণকে শোনানোর দায়িত্ব নিয়েছেন, তাঁরা খুবই সেকেলে। এখনো তাঁরা সেই পুরনো আমলের মাইকের ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাষণটি মানুষের কাছে পৌঁছাতে চান। অথচ, তাঁরা যদি একটি ট্রাক ভাড়া করে, লেটেস্ট সাউন্ড সিস্টেম দিয়ে প্রজেক্টর সহকারে তা জনগণকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বাজাতেন ও দেখাতেন, জনগণ অনেক কিছু শিখতো। অথবা, যারা বিদেশে আছেন, তাঁরা যদি ভাষণটি বুস্টিং করতেন, তাহলে, অনেকের কাছে পৌঁছাতো না? তা না করে এমন স্টান্টবাজি করে পুলিশের কাছে ধরা খাওয়ার কি দরকার ছিলো!

যে ছেলেটি পুলিশের কাছে ধরা খেয়েছে, তাঁর জন্যে দুঃখ হচ্ছে। জীবনটা হেল হয়ে যাবে। মামলা হয়ে গেলে তো শেষ! আর, যারা ঐ ছেলেটির গায়ে হাত তুলেছেন, তারাও ভালো কাজ করেন নাই। একজন মানুষ ৭ই মার্চের দিন আবেগ দেখাতেই পারে, তাই বলে গায়ে হাত তোলা সভ্য মানুষের কাজের মধ্যে যায় না। তাদের এজন্যে অনুতপ্ত হওয়া উচিৎ। আর, মাইক বাজানেওয়ালা সেই তরুণের সাহসের তারিফ করে তার কাছে ক্ষমা চাওয়া উচিৎ।

একটা গল্প বলি।

ভারতে একবার একটা ইয়াং ছেলে রাজনৈতিক কারণে গান্ধীজীর একটা মূর্তি ভেঙ্গে ফেললো। পাঁশ দিয়ে এক বৃদ্ধ মানুষ যাচ্ছিলেন। তিনি সেই ছেলেটির কাছে এসে বললেন - বাবা, তুমি এইবারে ঐ যে দূরে দেখা যাচ্ছে, গান্ধীজীর ঐ মূর্তিটাও ভেঙ্গে ফেলো। তরুণ ছেলেটা বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে আছে। দাদার বয়সী মানুষটা ছেলেটার হাতে একটা ইয়া বড় পাথর তুলে দিয়ে বলে চললেন - তুমি একে একে ভারতে গান্ধীজীর যত মূর্তি আছে, সবগুলো ভেঙ্গে ফেলো। সময় যেন থমকে আছে। বৃদ্ধ লোকটা কি উপহাস করছেন? ছেলেটা ভাবল। ছেলেটার মনের কথা মনে হয় সিনিয়র সিটিজেনটি বুঝতে পারলেন। মিষ্টি একটি হাসি দিয়ে এরপরে তিনি বললেন - ভয় পেও না, বন্ধু! সবগুলো মূর্তি ভেঙ্গে ফেলে, তাঁকে হৃদয়ে ঠাই দাও! তারপরে, নিজের বুকটা দেখিয় বল্লেন - এখানে গান্ধীজীর যে ছবিটা আছে, তার জন্যে কয়টা পাথর মারবে শুনি?!

বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ লোকটা হাঁটা ধরলেন।
সেই দিকে ফেলফেল চোখে তাকিয়ে রইলো হাতে পাথর ধরে থাকা ছেলেটা।


সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২৬ সকাল ৭:৪৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×