আমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!
আমি প্রয়াত ব্লগার কালপুরুষকে চিনতাম না। শরৎ চৌধুরী ভাইয়ের পোস্টটা থেকে তাঁকে জানতে পেরেছি। ব্লগার কালপুরুষের ব্লগ পেইজ ঘুরে বুঝতে পেরেছি, উনি খুব পপুলার ব্লগার ছিলেন। ২০০৬ সালের জানুয়ারী মাসে তিনি পোস্ট লেখা শুরু করেছিলেন। এরপরে, ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ বছরে ৭৮৪টি পোস্ট লিখেছেন। সেটার চেয়েও চমৎকার একটি তথ্য হচ্ছে - তিনি ৬ বছরে ২৫০৩৫টি মন্তব্য করেছেন। এঁর অর্থ প্রতি দিনে তিনি গড়ে প্রায় ১২টা করে কমেন্ট করেছিলেন!!! ভাবা যায়!!!
এরকম একটি মানুষের জন্যে কি ব্লগে একটি শোকবার্তাসহ ব্যানার করা উচিৎ হবে না! আমি মারা গেলে, আমি চাইবো সামুতে এরকম একটি শোকবার্তা থাকুক। দূর আকাশের কোন গ্রহে আমার বসে থাকা আত্মার কাছে যখন সেই বার্তা পৌঁছাবে, আমি মিষ্টি একটি হাসি দিয়ে বলবো - "তোমরা ভালো থেকো!!"
হয়তো কালপুরুষ আমাদের হাসি - কান্না, রাগ-শোক ভরা পোস্টগুলোর দিকে তাকিয়ে এভাবেই হাসি দিচ্ছেন!
ওপারে ভালো থাকুন, কালপুরুষ!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৬ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


