somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

মাননীয় অর্থমন্ত্রী......ঋণ নয়, যৌথ বিনিয়োগ করুন

১০ ই জুন, ২০২৬ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বর্তমান সরকার চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন। উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এটা খুব ভালো একটি ডিসিশন। এতে কিছু মানুষ উপকৃত হবেন। কিন্তু, আমাদের দেশের উদ্যোক্তাদের বর্তমান স্কিলস এবং মানসিকতা অনুযায়ী তাঁরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন না বলেই মনে হচ্ছে। তাই, প্রয়োজন, যৌথ বিনিয়োগ। সরকার যদি উদ্যোক্তাদের ব্যবসার যৌথ মালিকানা কিনে নেন, অর্থাৎ, শেয়ার কিনে নেন, এতে বিনিয়োগকৃত ব্যাংকগুলোর অর্থ সময় মতো শুধু উঠে আসবে না, লাভেড় অংশীদারও হবে সরকার ও ব্যাংকগুলো।

আমি নিজে একজন উদ্যোক্তা। অতি সম্প্রতি, আমি একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম বানিয়েছি। নাম - বেঙ্গল চ্যাম্প। আমরা ডিজিটাল কোর্স বানানোর উদ্যোগ নিয়েছি। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, ব্যাংক লোন এক সময়ে উদ্যোক্তার একটি বোঝা হয়ে যায়। ফলে, যখন তাঁরা ব্যাংকের ইন্সটলমেন্ট দিতে অপারগ হোন, তখন বিভিন্ন ফাঁকফোকর খুঁজতে থাকেন। এক সময়ে পুরো ডিফল্টার হয়ে হয় ব্যবসা বন্ধ করে পালিয়ে যান, অথবা, নিজের জায়গা-জমি বেঁচে ব্যাংকের সুদ দিতে থাকেন। ফলে, লাভের মুখ দেখা সম্ভব হয় না।

এখন, ব্যাংকগুলো বা সরকার যদি বিনিয়োগের বিনিময়ে এই ধরণের উদ্যোক্তাদের ব্যবসার শেয়ার কিনে নেন, তাহলে কী হবে? এইসব উদ্যোক্তারা যেমন মানসিক ভাবে শক্তি পাবে, তেমনি ম্যানেজমেন্টের কারণে লাভের মুখ দেখা থেকে বঞ্চিত হবার সম্ভাবনা কমে আসে। প্রয়োজনবোধে সরকার বা ব্যাংকগুলো ব্যবস্থাপনার জন্যে টপ ম্যানেজারদের নিয়োগ করতে পারেন।

তবে, এরজন্যে মূল বাধা হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক অবকাঠামো। সরকারকে মুলধন ও বিনিয়োগ বান্ধব হতে দিচ্ছে না এই অবকাঠামো। 'প্রাইভেট-পাবলিক পার্টানারশীপ অথরিটি' নামে আমাদের সুন্দর একটা ডিপার্টমেন্ট আছে। কিন্তু, তা বড় বড় প্রজেক্টে কাজ করার জন্যে, ক্ষুদ্র ব্যবসায় একদমই অকেজো এই ডিপার্টমেন্ট। সেজন্যে, এর উন্নয়নে প্রয়োজন সংসদে দ্রুত আইন পাস করা। মাননীয় অর্থমন্ত্রী আশা করি এই দিকটা ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৬ রাত ৮:২৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×