somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে আছে অপরূপা?

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে অপরুপা?
সেই প্রথম দিনটির কথা
কবরস্থানের পাশের রাস্তায়
তোমার সাথে আমার প্রথম দেখা
মনে আছে অপরুপা?
কবরস্থানের পাশের সেই
বড় গাছটার কথা?
যার পাতা ঝরে পড়েছিলো
তোমার ঘন কালো চুলে
আর মনে আছে সেই
থোকা থোকা লাল ফুলগুলোর কথা?
সেদিন ফুটেছিলো
গাছটার ডালে ডালে।
ফুলগুলোর নাম কি তোমার জানা ছিল অপরুপা?
ফুলগুলোর মিষ্টি সুবাসে মোহনীয় হয়েছিল প্রকৃতি।
দিনটি বসন্তের দিন ছিল অপরুপা।
দিনটি পৃথিবীর শ্রেষ্ঠতম দিনগুলোর একটি দিন ছিল অপরুপা।
মনে আছে অপরুপা?
আমাদের রাতদিন নিশ্চুপ শব্দহীন কথোপকথন এর কথা?
তোমার কাছে এর গুরুত্ব ছিল সামান্য
কিন্তু আমার কাছে অসীম।
মনে আছে অপরুপা?
বৈশাখের প্রথম দিনটির কথা?
তুমি পড়েছিলে লাল পাড় শাড়ী।
পৃথিবীর সব রূপ সেদিন সেখানে জড়ো হয়েছিল অপরুপা।
মনে আছে অপরুপা?
তুমি বলেছিলে আমায় আমি তোমার সবচেয়ে কাছের বন্ধু
তুমি কখনো ছেড়ে যাবে না আমায়
সেদিন পৃথিবীতে আমার চেয়ে সুখী কেউ
ছিল না অপরুপা।
অপরুপা, তোমার ব্যক্তিত্ব
আমায় মুগ্ধ করেছিলো
তুমি চঞ্চলা, তুমি সরল প্রতিমা
তুমি বনলতা,তুমিই বেলাবোস।
তুমি চিরসবুজ হরিণী।
তোমার অনর্গল কথার ধ্বনি
আমার কাছে সংগীতের চাইতেও মধুর মনে হয় অপরুপা।
দিন যেতে থাকে
আমি তোমায় অনেক বেশি বিশ্বাস করতাম।
দিন যায় কিন্তু হায়
সব সুখ সবার সয় না।
মনে আছে অপরুপা?
সেই অভিশপ্ত বিকেলের কথা?
যে বিকেলে আমি নিজের অজান্তে
জেনে ফেললাম তোমার লুকোনো সত্যকে
হায়,কেন তুমি আমায় মিথ্যে বলেছিলে অপরুপা?
তুমি কেন এত স্বার্থপর হয়েছিলে অপরুপা?
আমার বিশ্বাসের মর্যাদা কেন এভাবে দিলে?
তোমায় আমি সত্যের রাণী ভাবতাম।
অপরুপা, মনে আছে সেই অভিশপ্ত রাতের কথা?
যে রাতে মুঠোফোনে ঘন্টার পর ঘন্টা তোমায় বিরক্ত করেছিলাম।
যে রাতে তোমার কাছে জবাব চেয়েছিলাম
তুমি কেন নীরব ছিলে অপরুপা?
মনে আছে অপরুপা সেই রক্তস্নাত রাতের কথা?
বিধ্বস্ত আমি রক্তাক্ত আমার দু হাত
আমি আত্মহনন করতে চেয়েছিলাম
কেন তুমি আমায় কিছু বলোনি অপরুপা?
তুমি ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করেছিলে
কখনো কোনো ঝড়ে আমাদের বন্ধুত্ব
তুমি ভাঙতে দেবে না।
তাহলে কেন তুমি প্রতিজ্ঞা ভাঙলে অপরুপা?
কেন তুমি চলে গেলে আমায় একলা ফেলে।
মনে আছে অপরুপা আমার জীবনের
সবচেয়ে কঠিন মুহূর্ত গুলোর কথা?
ভাগ্যের নির্মম পরিহাসে যখন আমি অসহায়
আমার পরিবার বিপর্যস্ত
তখন তোমার কাছে আমি আশ্রয় খঁুজেছিলাম
কিন্তু কই? তুমি তো আমার পাশে ছিলে না অপরুপা।
দিন কেটে যায়,সময় চলে যায়
অপরুপা তুমি চলে গিয়েছ বহুদূর
আজও সেই হারানো সুর আমার কানে বাজে
আজও খুঁজি তোমার অস্তিত্ব
তোমার ফেলে যাওয়া ধূসর স্মৃতিতে।
মুঠোফোনের ছোট বার্তাগুলো
আজও আছে আমার কাছে
সযত্নে সেসব রেখেছি কাছে
দেব না কোনোদিন হারাতে।
এত কিছুর পরও আজও বলি
ভালোবাসি শুধু তোমাকে
তুমি ছিলে আমার শ্রেষ্ঠ বন্ধু
কি করে ভুলব তোমাকে?
হোক না সব মিথ্যে, হোক যত ঝড়
তুমি সারাজীবন থাকবে আমার
অন্তরের গহীনে।
এই পৃথিবীতে নাহোক
দেখা হবে স্বর্গদ্বারে
সেদিন তুমি বুঝবে
কতোটা ভালোবাসি তোমাকে
চাই তোমার কাছে এতটুকু ভিক্ষে
কখনো ভুলে যেওনা আমাকে
মনে রাখবে তো অপরুপা
তোমার প্রতি মুগ্ধ এক কবিকে
মনে রাখো অপরুপা, রেখো
তোমার অন্তরের গহীনে ছোট্ট একটি কোণে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×