somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি নতুন ব্লগের আত্মকথা

২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি পুরোপুরি জানতাম না ব্লগ কাকে বলে। নিজের মরিচা ধরা কিছুটা উর্বর মস্তিষ্কে এইটুকু ধারণা করলাম ব্লগ হয়তো নিউজপেপার টাইপের কিছু একটা হবে। এই ধারণা ছিল আদ্যিকালে। ধারণাকে বাস্তবটায় রুপ দিতে আজ চলেই আসলাম এই জগতে। শুনলে হয়তো কেউ হাসবে, কেউ কানাকানি করবে, আবার কেউবা মুখের সামনে বলেই ফেলবে, ''এতো দিনেও ব্লগ কি এইটা জানে না আবার ব্লগ লিখতে আইছে?''
আমি বলবো, আমি আজ কোন ব্লগ লিখছি না। আমি কি করে ব্লগের ঠিকানা পর্যন্ত এলাম তারই একটা ছোটখাটো খসরা তৈরি করছি। অজানা অন্ধকার রাস্তায় টর্চ জ্বালানোর মতো কিছু একটা লিখছি এখন। বাংলা সিনেমার ভাষায় বলতে হয়, ''ব্লগের দুনিয়ার আইসা আমার আশা ফুরাইলো।'' কিছুক্ষণ আগেই কোথায় নতুন ব্লগ লিখতে হয় সেটা গরু খোঁজা খুজচ্ছিলাম। পরে দেখলাম চোখের সামনেই। তালগোল পাকিয়ে ফেলছিলাম, আসলে এখনও ফেলছি। কোথায় কি হয় এখনও বুঝতে পারছি না। গ্রামে কোন ছেলে যখন প্রথম তারি খেয়ে একটু টাল হয়ে যায়, মাথা ঘোরে,সব ঝাপসা লাগে ঠিক এমন লাগছে। বুঝতেই তো পারছেন আমি প্রোফেসনাল লেখিকা নই। তাল সামলাতে সময় লাগবে। পরে যখন অভ্যাস হয়ে যাবে, হয়তো ব্লগের নেশায় নেশাগ্রস্থ হয়ে যাবো। আজ প্রথম দিন এই জগতে। ব্লগে আসার কাহিনী তো কিছুটা বললাম। একটু পরে কি হবে তারও একটা ধারণা দিয়ে দেই। আমি আমার পোস্ট চার চোখ লাগিয়ে খুঁজবো। কোথায় আছে সেটা দেখার জন্য। আপনাদের অভিমত গুলো পড়ার চেষ্টা করব যদি দিয়ে থাকেন।
আবার এমনও হতে পারে, পোস্ট খুঁজে পাব না। কিন্তু অনেক দিন পরে যখন হয়তোবা রাস্তা চিনে যাব তখন খুঁজে দেখব আমার প্রথম পোস্টের আত্মকথা। আসলে প্রথম কোন কিছুই ভোলা যায় না। এখন ইতি টানি। রাত গভীর হতে চলল। অন্তত কিছু মন্তব্য পড়ে ঘুমোতে যাব। আজকের মতো শুভরাত্রি এবং আগাম ঈদ মোবারক যদি কাল আর লেখা না হয়। নতুন পথে যেমন হারিয়ে যাওয়ার ভয় থাকে ঠিক তেমনি সেই পথই কেউ কেউ সারাজীবন মনে রাখে।
[বি.দ্রঃ এই ব্লগটি আমার প্রথম লেখা, হারিয়ে গিয়েছিল।]
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৭
৪৫টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

×