somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগপ্পঃ তুই কি আমার রোদেলা সকাল হবি??

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘অজানা এক ভালো লাগা নিয়ে বসে আছে রোদেলা!’
গতকাল রাতে অনেক দিন পর হটাত সকাল ফোন দিয়ে বললো কাল একটু আমার সাথে বের হবি?
অবশ্য তোর যদি কাজ থাকে তাহলে থাক দরকার নাই!
আর কিছু বলার আগেই ফোন রেখে দিলো সকাল!
ফোন পেয়ে অবশ্য বেশ চমকে উঠেছিল রোদেলা। কারন এ এক রহস্যময় চরিত্র এই সকাল! কোন দিন সকাল বেলার পাখির মত ফোন করে ঘুম ভাঙ্গিয়ে দেয়! এরপর দেখা গেছে আর সপ্তাহ খানেক তার আর কোন খোজ নাই! নাই তো নাই , মোবাইল বন্ধ করে , ফেসবুক ডিএক্টিভেট করে গায়েব!
ছেলেটাকে মনে মনে অনেক পছন্দ করে রোদেলা! ছেলেটি দেখতে তথাকথিত স্মার্ট ও নয়, নয় ড্যাশিং লুকিং তবুও কেমন যেনো একটা শুভ্রতায় ভরা মায়াময় চেহারা তার!
সকালে রোদেলার মোবাইলে একটা মেসেজ আসলো ছবির হাটে আসার আমন্ত্রণ ছিলো তাতে!
কাপাকাপা হাতে রোদেলা নিজেকে রাঙ্গালো অনেকক্ষন ধরে কিসের টানে সে নিজেও জানেনা! তবুও ভালোলাগছে আজ নিজেকে সাজাতে!
‘কিন্তু হতচ্ছাড়াটা আজও দেরী করছে, ঘন্টাখানেক ধরে বসে আছে রোদেলা! মেজাজ সপ্তমে উঠার পুর্বমুহুর্তে বেজে উঠলো রোদেলার মোবাইল !নিজের অবস্থান জানালো সে! আশ্চর্য লাগছে নিজের কাছে যেখানে এত দেরী করে আসায় সে রাগার কথা কিন্তু রাগতে পারছে না!
দূর থেকে রোদেলা দেখতে পেলো আসছে নবাবজাদা! কাছে আসতে রোদেলা হটাত অনুভব করলো আজ সকালকে অন্যান্য দিনের চেয়ে একটু বেশি ই সুন্দর লাগছে! সাদা সার্ট পরিহিত তাকে যেনো সর্গের কোন দেবতা মনে হচ্ছে!!
সকাল তার হাতটি পিছন থেকে সামনে নিয়ে আসলো! এক গুচ্ছ গোলাপ তাতে!
অবাক হলো রোদেলা! কারন সকাল তো কখনো তাকে ফুল তো দূরের কথা কোনদিন একটি আইসক্রিম ও কিনে দেয় নি!
-‘চল আজ সারাদিন আমার সাথে রিক্সায় ঘুরবি,আজ একদিনের জন্য তুই আর আমি এই ঘামঝাড়ানো ঢাকায় ঘাম ঝড়াবো’
বাধ্য মেয়ের মত সকালের পিছনে পিছনে হাটতে লাগলো রোদেলা!
সে মোটেও আজ সকালের কাজে অবাক হচ্ছে না মনে হচ্ছে আজ সকাল যা করছে সব ই স্বাভাবিক অথচ পুরাটাই সকালের বিপরীত!
হটাৎ সকাল রোদেলার হাতে হাত রাখলো! সম্পুর্ন চমকে উঠলেও নিজেকে স্বাভাবিক রাখার চেস্টা করছে রোদেলা!
সকাল ওর হাত ধরতে সে যেন লজ্জাবতী গাছের ন্যায় গুটিয়ে গেলো!মনে মনে জপতে লাগলো রোদেলা এ হাত যেনো আজ না ছাড়ে সকাল!
কিন্তু রোদেলার আরোও অবাক হওয়ার বাকি ছিলো তখনো! ওর মনে হচ্ছে সময় কিছুক্ষনের জন্য থমকে গেছে! বাতাস ও বইছে না শুধু সকালের কথাগুলি ওর কানে বাজছে রেকর্ডারের মত!
এর পরের কথাটি ছিলো , ‘আমার রোদেলা সকাল হবি, যেখানে মিস্টি আলো দিয়ে দিন টা শুরু করবো আমরা আর সারাদিন তার রেশ রয়ে যাবে। সন্ধার তারা হবি আমার মিটিমিটি করে জ্বলতে থাকবি আমার আকাশ জুড়ে সারা রাত! হবি তুই আমার ??


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×