তাকে আর কিছুন পর ফেলে দিতে হবে, গত বছরের পাশের মানুষের মত নিত্যসঙ্গী অনেক সাদা-কালো কাজের সঙ্গীকে তাকে ফেলে দিতে বুকের মাঝ খানটা নড়ে ওঠে আগ্নেয়গিরির লাভার মত। লাভা গড়িয়ে পড়ে, গড়িয়ে পরে বেদনাও। লাভা দেখা যায়, কেবল দেখা যায় না বেদনা, অবিরাম বয়ে চলা কষ্টধারা। যাকে আজ ফেলে দিব বলে ভাবছি। সে আমার কোন নিকট আত্মীয় নয়, অথচ মনে হয়, যেন আত্মার আত্মীয়। যে হারিয়ে যাবে, চিরতরে, মহাকালে, বিদায়।
খুব স্পষ্টভাবেই জানি, তাকে বিদায় দিলেও আরেকজন আসবে। আমরা তাকে ‘‘এসো হে অতিথি নির্ভীক চিত্তে’’ বলে স্বাগত জানাবো।
জীবন ভালোবাসার গান, সবাইকে এটা গাইতে হয়, জীবন দুঃখের সাগর পার হতে হয় এটা হাঁসি মুখে। কেউ দেখেনা তাদের, যারা ভালোবাসার গান গায়, হাঁসি মুখে পার হয় দুঃখের সাগর গরিব রিক্সার চালক নূর মোহাম্মদ, বিল্লাল, সোহরাব মিয়ারা। তারা সেরকমই আছে। যেমন ছিল গত বছর তার আগের বছর, তারও আগে। আর তারা আছে বলেই দেশটি এখনও সুন্দর। আজ তোমাকে বিদায় দিতে হবে। প্রতিটি বছরই আমরা হাহাকার করি, হতাশার নিঃশ্বাস ফেলি বুক ভাসিয়ে দেই নীরব কান্নায়। আমাদের জীবনে কি আসবে না একটি আনন্দের দিন, একটি হাঁসির দিন? যেদিন সকল দুঃখ মর্মাহত হয়ে বলবে বিদায় ২০০৯, স্বাগতম ২০১০।
আলোচিত ব্লগ
সামু একটি ছোট নৌকা

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়... ...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ টি বছর পার করলাম

ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন
ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।