somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ নির্বাচন কমিশন

২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম বিকেলে ভোট দিতে যাব। যথারিতী ঘুম থেকে দেরি করে উঠতে উঠতে সারে বারটা। লেপ্টপ অন করেই নেটে। সামহোয়ারে এসে দেখলাম নর্বাচনের সিরিয়াল নাম্বার জানার একটা স্টিকি পোস্ট। যাক ভালোই হলো। EC এর ওয়েবসাইটেও দেখলাম ভোটারলিস্টের ওই লিঙ্কটা দেওয়া। যা হোক নিজের ID নাম্বার ওনুযায়ি খুজে দেখলাম বিশাল এক পিডিএফ ফাইল ওপেন হলো। খাইসে! এতজনের মধ্যে নিজেরটা কেমনে বার করবো? তার উপর বাংলাতে। সার্চও করা যাচ্ছেনা। এভাবে দেখতে গেলে আজকে আর ভোট দেওয়া লাগবেনা। কি করা? আমাদের পুরা বিল্ডিংটাও মোটামোটি খালি। নিচে যেয়ে দারওয়ানকে জিগেশ করলাম ভোট কেন্দ্র কোথায়? বলে মনে হয় মডেল কলেজে। তাও আফনে কারো থেকে জিগায়া লন। মহা ঝামেলা! আজকে কি তাহলে আর! মাথায় রাজ্যের চিন্তা নিয়ে বাবু ভাইয়ের হোটেলে ব্রাঞ্চ সারতে গেলাম। হঠাৎ নির্বাচন কিমশনে এক দুলাভাইয়ের কথা মনে পরলো। কিন্তু আজকে তো বিযি থাকবেন। আগে আপাকে ফোন করলাম।
‘আপা আমি তো আমার সিরিয়াল নাম্বার জানিনা আর কোন কেন্দ্র তাও যানিনা।‘
‘তোমার কাছে ID কার্ড আছে না?’
'হুম'
'ওইটা নিয়ে যেখানে রেজিস্ট্রেশন করেছিলে সেখানে চলে যাও।'
'তাই নাকি?'
'হুম আমার তো ওই যায়গাতেই ভোট দিতে হয়েছে। আচ্ছা তুমি সিরিয়াল নাম্বার পাওনাই কেন?'
'পেয়েছিলাম মনে হয়। দারওয়ান দিয়েছিল একদিন। ওখানে প্রারথির ছবি থাকাতে ভাবলাম বুঝি কেম্পেনের লিফ্টলেট। তাই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এখন EC এর সাইটে সারচ করছি। দেখি খুজে পাই কিনা।'

গোসল সেরে এসে দেখলাম আপার মিসড কল। কলব্যাক করলাম।
'শুন। তোমার দুলাভাইকে ফোন করো। আমার সাথে এখনি কথা হয়েছে।'
সাথে সাথে ফোন করেই বুঝলাম দুলাভাই একটু চেতা।
‘জি দুলাভাই স্লামালাইকুম।‘
'ওয়ালাইকুমুসসালাম। কি ব্যাপার তুমি তোমার নাম্বার জানো না কেন?'
'পেয়েছিলাম মনে হয়। দারওয়ান দিসিল একদিন। ওখানে প্রারথির ছবি থাকাতে ভাবলাম বুঝি কেম্পেনের লিফ্টলেট। তাই ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম।'
'তাহলে আমাদের সাইটে সার্চ করতে।'
'ওরে বাপরে! এত বড় পিডিএফ ফাইলে খুজতে গেলে তো দিন শেষ হয়ে যাবে।'
'তো তুমি এতদিন পরে খুজতে গেলে কেন?'
'আমি তো মাত্র কালকে সামহোয়ারে দাখলাম।'
'কি বলো!? আমরা এতদিন ধরে প্রতিদিন টিভি, পেপারে এ্যাড দিচ্ছি।'
'আমি তো টিভি সেভাবে দেখিনা আর পেপারও পড়িনা। আর আপনাদের সাইটে যে আসে তাও তো যানতাম না।'
'তোমাদের মতো বেকুবরা বুঝেছ এবার ভোট দিতে পারবেনা। সবার তো তোমার সবার EC তে দুলাভাই নাই। তোমাদের জন্যই আমাদের দুরনাম হচ্ছে।'
'দুরনাম হচ্ছে? কেন?'
'এই যে টিভিতে দেখাচ্ছে ভোটাররা কেন্দ্র খুজে পাচ্ছেনা। দেখি তোমার ID কার্ডের নাম্বার বলো।'
'26xxxx'
'ওকে আমি বোলছি দারাও।'

শুনলাম কাকে যেন বলেলেন 'এই ID নাম্বারের ভোটার নাম্বার আর কোন কেন্দ্র তারাতারি আমাকে জানাতে বলো।'

'তোমার সিরিয়াল নাম্বার ৯২৮ আর কান্দ্র হলো মডেল কলেজের দোতলায়।'

দেখলাম ঘড়ীতে পউনে তিনটা বাজে। তাড়াতাড়ি রিক্সা নিয়ে দৌড়। কেন্দ্রের কাছাকাছি আসতেই দেখলাম পস্টারে পোস্টারে সয়লাব। পরিচিত কয়েকজনের সাথে দেখা হয়ে গেলো। যেরকম বড় লাইন হবে ভেবেছিলাম দেখলাম সেরকম কোন ভিড় নেই। কেমন যেন একটা উত্তেজনা বোধ হচ্ছিল। যখন সিল মারতে গেলাম হথাৎ একটু নস্টালজিক হয়ে পড়লাম। আগেরবার নানার বাড়িতে ছিলাম মামার ভোটের কেম্পেনের জন্য। তখন জীবনের প্রথম জাল ভোট দিয়ে ধরাও খেয়েছিলাম। কিন্তু প্রভাব খাটিয়ে ভোট কেন্দ্র থেকে কলার উচু করেই বেরোতে পেরেছিলাম। তার আগের নির্বাচনে দুই বছরের জন্য ভোটার হতে পারিনাই। অনেক বন্ধু অবশ্য বয়স বাড়িয়ে ভোটার হয়েছিল। সেসব চিন্তা করলে এবারই আমার প্রথম জেনুয়িন ভোট দেওয়া।
আব্বুর কথাও মনে পড়ে গেল। উনি কট্টরভাবে বড় দুই দলের একটাকে সমর্থন করেন। আর আমরা ভাইবোনেরা চান্স পেলেই ওই দলের কোন দোষ ত্রুটি ওনাকে বলে খেপিয়ে দিতাম। অথচ আজকে আমি প্রথমবারের মতো তাঁর সমর্থিত দলকেই ভোট দিচ্ছি। সীলটা মনে হয় একটু হাল্কাভাবে পড়লো? তাও মনে হয় বুঝা যাচ্ছে। বাসায় এসেই আপা দুলাভাইকে থ্যাঙ্কস দিয়ে এসএমএস করলাম। আপনারা ভোট দিয়েছেন তো? আশা করি আপনাদের কারো আমার মত পেইন খেতে হয়নি। সবাই ভাল থাকবেন। পরিশেষে ইলেকশন কমিশনকে ধন্যবাদ এমন সুশ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×