‘ভাইজান একটু দেখেন তো’
‘জি বলেন’
'শাফিনের একটা গান আছে না ‘তুমি কোথায়’?'
'তুমি কোথায় শাফিনের... আর কোন নাম আসে ভাইজান?'
'ঐ যে ‘জোনাক জলে লক্ষ কোটি’ এরকম কিছু হবে।'
'ওহ এইটা তো শাফিনের না হামিনের। এই যে এই এলবামের। তারাতারি খুজে দিলো।'
'ও তাই নাকি। আমি তো শাফিনের মনে করে সারচ করতে করতে হয়রান। (সাথে সাথে টুডু লিস্টে নাম ঠিক করে নিলাম।)'
'আচ্ছা এই গানটা কার যেন? ‘ব্রিষ্টি পরে যায় দু চোখে গোপনে’'
'এইটা তো তউসিফের গান। এই যে এইটা। আবার দ্রুত চিপা থেকে সিডি বের করে দিল।'
'ও তউসিফ আমি ভেবেছিলাম আসিফ। (টুডু লিস্টে কারেকশন)'
'আচ্ছা ভুমির একটা গান আছে না? ‘কান্দে রে মন কান্দে’'
'জি আছে তো। দারান দিচ্ছি। এই যে। (আবার কোন চিপা থেকে অনেক খুজে বের করে দিল।)'
'ও আচ্ছা। (ভুমি স্পেলিংটা ঠিক করে নিলাম)'
'আচ্ছা আনিলার একটা গান আছেনা? ‘বলো তুমি এমন কেন’'
'এইটা তো মনে হয় সুমনের সাথে যেটা করসে ওখানে।'
'না না সুমনের এলবামে এইটা নাই।'
'দারানতো দেখেনতো এইটা কিনা? (প্লে করলো)'
'নাহ এইটা না। ওই যে রেডিও তে আজকাল প্রায়ই শুনায়। অরধেক শুনায় আবার বন্ধ করে দেয়।'
'না বস বুজতাসিনা।'
'ঠিক আছে বাদ দেন।'
'তো বস আপনারে এইগুলা প্যাক করে দিমু?
'নাহ এখন না দারান বলছি। (আরে ইন্টারনেট থাকতে এখান থেকে কে নেয়। তবুও এত হেল্প করলো কিছু না নিলে খারাপ দেখায়।)'
'দোস্ত তুই কোন ডিভিডি নিচ্ছস না? (পাশে দোস্তকে জিগালাম। যে এতক্ষন ডিভিডিগুলা ঘেটে দেখছিল)'
'কেন তুই নিচ্ছিস না কিছু? (আসলে আমাদের কারোরই কিছু কেনার উদ্দেশ্য ছিলনা। খেয়ে দেয়ে কাম ছিলোনা বলে একটু......)'
'হ্যা আমি দেখছি। তুই এইটা নিতে পারোস তো। (একটা ফোর ইন ওয়ান ডিভিডি গছায় দেবার চেষ্টা করলাম।) নিয়ে নে দোস্ত না হলে বেটা মাইন্ড করবে। তোর না পরিচিত বললি?'
'ওকে এটা নিয়ে দেখি। (যাক বাচলাম)'
'দেন ভাইজান এইটা দেন।'
'চল দোস্ত।'
'বস আপনে তো কিসু নিলেননা। অনেক কিছু খুইজা দিলাম।'
'নিব ভাইজান। আরেকদিন।'
বাসায় এসেই নেট থেকে সারচ করে ডাউনলোড শুরু করে দিলাম। ভাজ্ঞিস গানের দোকানদার ঠিক ইনফোগুলা দিয়েছিল। কিন্তু আনিলার গানটা অনেক তোকাইসি, পাচ্ছিনা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


