somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ ২০০৯

১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। সব বুদ্ধিজীবিগন বলাবলি করছেন এটা নাকি খুব কঠিন একটা বছর হবে অর্থনীতিক দিয়ে। খুব ভয়ে ভয়ে আছি। কিছুটা আঁচ টের পওয়া যাচ্ছে।


গার্মেন্টসের অবস্থা খুবই করুন। নতুন অর্ডার আসছেনা। বায়াররা খালি চায়নার সাথে দামের তুলনা করে যেটা আমাদের এখানে দেওয়া অসম্ভব। চায়নতে সেলাই মেশিন থেকে শুরু করে কাঁচামাল পর্যন্ত সব ওদের দেশে উৎপাদন হয়। যে কারনে ওরা দাম কমাতে পারে। বাংলাদেশের কাপড়ের গুনগত মান নিয়ে সবখানে সুনাম আছে। কিন্তু এখন মানের উপরে বায়াররা আগের মত জোর দিচ্ছেনা। অনেক ভাল গার্মেন্টস বন্ধ হয়ে আছে কাজ পাচ্ছেনা বলে। পরিচিত একজন এম্ব্রয়ডারি করেন তিনি বললেন এরকম অবস্থা কখনও হয়নি। তার হাতে এখন খালি গাউসিয়ার কিছু শারির কাজ আছে যেগুলা দুই দিন আগেও উনি করবেন বলে চিন্তাই করেননি। এর পর আর কোন কাজ নাই।


এইটাই সবচেয়ে বড় সমস্যা। কাজ নাই। একই অবস্থা আইটি ফার্মেগুলারও। আইএসপি ওয়ালারা ক্লায়েন্টদের সাথে দর কষাকষিতে ব্যাস্ত। যেসব পোলাপানকে দেখে আমি দুঃখ করতাম কেন আমি সফ্টওয়ার আউটসোর্সে গেলামনা এখন দেখি ওদেরও মন মরা। কাজ কমে গেছে। অনেক কম্পানিতেই অলরেডি ডিক্লেয়ার করে দিয়াছে এই বছর নো ইন্ক্রিমেন্ট। আমার এখানেও এরকম হবে হেব অবস্থা। তার চাইতেও খারাপ লাগে যখন দেখি চাকরি নিয়া টানাটানি। এখন পর্যন্ত দুইজরে সাইয করলো। তার মধ্যে একজনকে ভাল পার্ফর্মার হওয়া সত্তেও চলে যেতে হল। কারন কম্পানি ছোট হয়ে আসছে। ওর ডিপার্টমেন্টই নাই এখন। আবার এখন শুনি কোন ভেকেন্সি হলে নাকি নতুন কাউকে রিক্রুট করা হবেনা। মানে যা আছে তা দিয়েই চালাতে হবে।


আগে কখনও এত চিন্তা হতনা। যানতাম জান প্রান দিয়ে খাটলে ভাল থাকা যাবে। কিন্তু এখন খুব অনিশ্চিত মনে হয়। সবার চোখেমুখে কেমন একটা ভিতি, হতাশা। কাজকর্ম খুব ভয়ে ভয়ে করি। যদি কোন ব্লেইম আসে!? ঐটা নিয়ে ইস্যু হয়ে পরে চাকরি নাই।

সব জায়গায় কমবেশি একটাই চিত্র। কাজ নাই। পেলেও দামে হয়না। রিতিমত পেটে লাথি মেরে দাম কমাতে হয়। নাহ এভাবেতো চলবেনা। বিকল্প ধান্ধা কিছু করতে হবে। অনেকে বলছে শেয়ারে নামার জন্য। কিন্তু সাহসে কুলাচ্ছেনা। আরো কিছু প্রস্তাব/আইডিয়া আসছে। দেখা যাক।

সব দোষ শালার বুশ আর ওর সান্গোপান্গোদের। নিজেরা ফায়দা লুটে সবার বারোটা বাজাইসে। আবার এআইজি নাকি বেইলআইটের টাকা নিয়া স্টাফদের ইন্ক্রিমেন্ট দিসে। ওবামা খুব চেতসে। আম্রিকার স্টোরগুলাতে পিনাট বাটারের কৌটার সাইয ছোট হয়ে গেছে কিন্তু দাম আগের মতোই আছে। আগে আমি এসব নিয়ে মোটেই ভাবতামনা। এখন খুব মোনযোগ দিয়ে খবর নিই।

কখন যে এই ফারাটা কাটবে। নতুন কোন ধান্ধা শুরু করতে হবে। খুব তারাতারি।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×