somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাউ ইয্‌ লাইফ!!

৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি ব্যাপার! কিসের শব্দ? প্রচন্ড বিরক্তিকরX((। উফ্‌ বন্ধ হয়না কেন? মোবাইল থেকে নাকি? তাইতো। এলার্ম বাজছে। স্নুয বাটন পাইনা কেন? পাইসি। যাক। আরো ১০ মিনিট ঘুমায় নিই|-)। এতো সকাল বেলা আবার কলিংবেল! বুয়া আসছে মনে হয়। ধ্যাৎ! X(সকাল বেলা ঘুমটা একটু জেকে বসে তখনই আপদগুলা শুরু হয়।

'ভাইজান আজকে কি রাধুম?'
'প্রত্যেকদিন আমাকে জিগেস করেন কেন? আপনি জানেননা? যা খুশি রাধেন।'
'ফ্রিযেতো কিসু নাই ভাইজান।'
'কিছু না থাকলে নাই। বাথরুমে আধোয়া কাপড়গুলা ধুয়ে চলে যান।'

আরে! এতো তারাতারি আবার এলার্ম বাজে কেন? শ্‌শ্‌শ্িট। সাড়ে সাতটা বেজে গেছে:-*! আজকে নির্ঘাত আবার লেইট খাবো। গোসলটাও আজকে আর হবেনা। কালকেও করিনাই। বেসিনে মাথাটা ধুয়ে নিই। আল্লাহ্‌ কালকেতো নতুন পেস্ট আনতে মনেই ছিলনা। /:)দেখি আজকে কিছু বের করা যায় কিনা। বের হচ্ছে মনে হয়? ইইয়েস্‌স্‌B-))! শেভিং করবো নাকি? পুরা শেভ করলে আরো দেরি হয়ে যাবে। খালি গলার দিকে করে নিই। একটু ইষ্টাইলও হবে তাহলে।:P

দেখি পকঘরে কিছু আছে কিনা? কড়াইয়ের ঢাকনার তলায়? ওয়াহ্‌ :)বুয়া কোথেকে অমলেট করে রাখছে। তাহলে একটা ডিম ছিল মনে হয়। তাহলেতো রুটিও থাকার কথা। হুম্‌ বক্সে আছে।

রিমোটটা কৈ গেল আবার? ফ্রিযের উপরে থাকতে পারে মনে হয়, হ্যা পাইসি। দেখি কি আছে আজকে? নাহ্‌ এমনেটে কোন ১৮ দেখায়না:|। টেন স্পোর্টস্‌। wwe। এজ্‌ কার লগে ভিতরে ফষ্টিনষ্টি করে। ঐদিকে রিংএ ওয়াইটুজে মাইক হাতে কারে জানি থ্রেট দেয়। এখন অনেক নতুন মুখ তেমন চিনিনা। আমাদের সময়কার কাউরে দেখিনা।

মোজাগুলা গতকালও ধোয়া হলনা। যত্তোসব। চাবি ড্রয়ারেতো নাই। কৈ গেল? ঐতো টেবিলে। সব নিলামতো? মোবাইল পকেটে, মানিব্যাগ পকেটে। আর কিছুকি লাগবে? নাহ্‌।

হায়হায়! সোয়া আটটা! রিক্সাগুলাজে কৈ যায়। দুরে খালি যায়। ঐ খালিইই..।:-/

ফোন আসছে মনে হচ্ছে। খাইছে বসের ফোন।/:)

'স্লামালাইকুম স্যার।'
'এভ্রিডে ইউ আর লেইট। হোয়াট ইয্‌ দিস্‌!'
'সরি ভাইয়া চলে আসতেসি।'
'আপনি জানেন আজকে আমাদের উইকলি মিটিং। একটাদিন একটু টাইমলি আসতে পারেননা আপনারা?'

কি ব্যাপার লিফটের সামনে লাইন এতো বড় কেন? হৈছে কাম। একটা লিফ্ট আন্ডার সার্ভিসিং। বেটারা আর টাইম পায়না।X(

'সরি এভ্রিবডি। আম লেইট।':!>
'একটু সিরিয়াস হন। আজকে আমাদের একটু আগে করে শুরু করার কথা ছিলনা? কি বলেনতো?'
'জি স্যার সাড়ে আট্টায়।'
'আর এখন কয়টা?'
'সরি স্যার। নো এক্সকিউয।'
'এনিওয়েয, এবার কাজের কথায় আসি। আমাদের প্রেসেন্টেশনটা কতদুর হল?'
'অলমোস্ট ডান স্যার।'
'ওকে। আমাকে দেখান। আর আজকে এজেন্ডা কি কি আছে? বের করেন। আপনার লেপটপ কৈ?'
'জি স্যার বের করছি। লেপটপ!? আনছি স্যার। হ্যালো। দেখেনতো আমার ডেস্কে ল্যাপটপটা আছে কিনা? নাই!?'

আল্লরেহ্‌ ল্যাপটপটাতো ফেলে আসছি!। মরসি।:-*:-/X(X((/:):((:((
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×