somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহসাই ভাংবে বাঁধ - বর্তমান রাজনৈতিক সমস্যার সহজ সমাধান (পর্ব-১)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়াই যখন সব সমস্যার মূল, আসুন তাহলে জেনে নিই কি করে করা যায় এর স্হায়ী সমাধান। সমাধান জানতে হলে সমস্যার মূলের একটু বিশ্লেষন প্রয়োজন।

সরকারের প্রতি আস্হাহীনতাই রাজনৈতিক সমস্যার মূল। বাংলাদেশের ৫১% মানুষ যদি বর্তমান সরকারকে সমর্থন করত তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তত্ত্বাবধায়ক সরকার বা যে কোন ফরমেটের সরকার মেনে নেয়া সহজ হত। কিন্তু সমস্যাটা তৈরি করেছে এই ম্যাংগোপিপোলেরাই। আর এই জন্যে আজ ম্যাংগোপিপোল জ্বলে পুড়ে ছাই হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আরেকবার বিরোধীদলে যেতে হয় তাহলে ৫ বছর পর আবার ক্ষমতায় যাওয়ার সুযোগ তাঁর হবেনা। এর অন্যতম কারণ বয়স। যেমন বিএনপি ক্ষমতায় আসলেও খালেদা জিয়ার পক্ষে দেশ চালানো সম্ভব না বয়স গত কারণে, তেমনি হাসিনার পক্ষে ২০১৯ সালে আবার প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হবেনা। এমনকি আওয়ামীলীগ ক্ষমতায় আসলেও হাসিনার বিকল্প হিসাবেও জয়ের পক্ষেও প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করা সম্ভব নাও হতে পারে। এর অন্যতম কারণ এ দেশের রাজনীতি সম্পর্কে তার দূরদর্শিতার অভাব। বিকল্প হিসাবে শেখ রেহানা পরিবারের দিকেই ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। শেখ হাসিনার পক্ষে তা কোন ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আর তাই যত টালবাহানা ক্ষমতাকে যতটুকু সম্ভব টেনে নেয়া। এই লিপ্সাতেই আজ পুড়ছে বাংলাদেশ।

বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে বিএনপি ক্ষমতায় এলেও তাদের পক্ষে পরপর ২ টার্ম ক্ষমতায় আসা সম্ভব নাও হতে পারে। এর অন্যতম কারন বাংলাদেশের জটিল রাজনৈতিক হিসেব নিকেষ - মানুষের জন্যে কাজ করা, সুশাষণ বজায় রাখা, বাহিরের শক্তির মন জোগানো, আর সর্বপরি নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বিরোধীদের দমন করা। বাংলাদেশে কোন রাজনৈতিক দলই পরপর ২ বার ক্ষমতায় আসতে পারবেনা এই শেষোক্ত কারণে। ফলে ক্ষমতার পালাবদলের এই দহন জনগনকে প্রতি ৫ বছর পরপর সইতে হবেই যদিনা আমরা বিকল্প উপায় তৈরি না করি।

বাংলাদেশে ক্ষমতাসীনরা নিত্যনতুন উপায়ে দূর্নীতি করে। আর এই দূর্নীতিকে ধামাচাপা দিতে তারা নিত্যনতুন উপায় অবলম্বন করে আর বিরোধীদের উপর চালায় অত্যাচারের স্টিমরোলার। বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় এ নিয়ম চলতেই থাকবে আর কোন সরকারই পরপর দু টার্ম জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারবেনা, যদিনা তারা এই নেগেটিভ রাজনীতি বাদ দিয়ে পজেটিভ রাজনীতি শুরু করে। দুনেত্রীর আমলে এর সম্ভাবনা নেই। জয়ের পক্ষেও তা সম্ভব না। তারেক যদি গত ৫ বছরে কিছুটা শিখে থাকে তা হলে অন্য ব্যপার।

বর্তমান অচলাবস্হা সমাধানে শুধু এই টার্মের জন্যে একটি ক্ষনস্হায়ী ব্যবস্হা আর দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে একটি দীর্ঘস্হায়ী সমাধান খুজতে হবে।

দ্বিতীয় পর্বে সমাপ্য।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×