somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজই পদত্যাগ করুন প্রধানমন্ত্রী

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন মানুষ আপনাকে ক্ষমতায় না চাইলে আপনি আর ক্ষমতায় থাকবেননা। গত তিন সপ্তাহে প্রায় চার শতাধিক ছাত্র জনতা জীবনদানের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা আপনাকে আর ক্ষমতায় দেখতে চায়না। বাংলাদেশের ছাত্র সমাজ আপনাকে ক্ষমতাচ্যুত করতে অসহযোগ আন্দোলন করছে। আপনি যে কোন ভাবেই হোক গত ১৬ বছর যাবত ক্ষমতায়। দীর্ঘ সময় যে কোন একভাবে ক্ষমতায় থাকলে যে সমস্যা তৈরি হয়, আপনারও তাই হয়েছে। স্তাবক পরিবেষ্টিত হয়ে একধরনের ব্যাপোরোয়া ভাব তৈরি হয়েছে আপনার মাঝে। যা আপনাকে বর্তমান সময়ের এক নিকৃষ্টতম ঘৃনিত শাষকে পরিণত করেছে। মানুষ আপনাকে আর ক্ষমতায় দেখতে চায়না। দেশের তরুণ সমাজ যারা জেন জেড নামে অধিক পরিচিত, তাদের কাছে আপনার অপশাষণ, চাতুর্যতা, ধুর্ততা ধরা পড়ে গেছে। এরা আপনাকে ঘৃণা করে। এদেরকে হত্যার মাধমে আপনি ঘৃনার আগুন আরও বাড়াচ্ছেন।

আপনি বংগবন্ধু কন্যা, আপনি জাতির জনকের কন্যা, আপনি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী। আপনি ছাত্র হত্যার মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করার যত চেষ্টা করবেন, আপনার সাথে জড়িত বাংলাদেশের তিনটি মহান ব্যাক্তি, ঘটনা, সংগঠন ছাত্র সমাজের ঘৃনার লক্ষে পতিত হবে। ছাত্র হত্যার মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টায় আপনি শুধু আপনাকে ধ্বংস করছেন না, বরং আপনার সাথে জড়িত জাতির জনক, মহান মুক্তিযুদ্ধ, এবং বাংলাদেশ আওয়ামীলীগ, ইতিহাসের এই তিন অধ্যায়কে কলংকিত করছেন। ১২ই জুলাই পরবর্তী ঘটনা প্রবাহের কারণে জনগণের অধিকাংশই (এই হার ৮৫% এর বেশী হবে) আপনাকে ঘৃণা করে।

রাজনীতিবিদদেরকে অনেক সময় ছোট ভুলের জন্যে বড় মাশুল দিতে হয়। আর এটি দিতে দেরী করলে বড় ভুল সংঘটিত হয়। ছোট ভুলের জন্যে বড় মাশুল দিলে রাজনীতিতে ফেরত আসার সম্ভাবনা থাকে। কিন্ত বড় ভুল হয়ে গেলে, ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।

আপনি আপনার দেয়া কথা রাখুন, ক্ষমতা থেকে পদত্যাগ করুন আজই। আল্লাহ চাইলে আবারও ক্ষমতায় আসতে পারবেন। কিন্ত এবার দেরি করলে আপনিই শুধু ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন না, আপনার সাথে জড়িত বাংলাদেশের ইতিহাসও কলংকিত হবে। সিদ্ধান্ত আপনার।

লিংক: পিএম তার ক্ষমতা ছাড়ার কমিটম্যান্ট:

https://www.facebook.com/reel/370348216164339



সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×