সেই ভোর বেলাতে-
ঝিঁঝিঁ পোকার আবেগহীন সুর;
আর একমুষ্ঠি পোড়ামাটি;-
আমাকে উশৃঙ্খল করে তুলেছিল,
সেরাত দুফোটা বৃষ্টিতে ভিজেছিল।
জড়োসড়ো দুটি চোখের পাতায়-
এক বিজলী ঘুম এসেছিল;
একখন্ড মাংসপিন্ড নীল রং দেখেছিল,
তবুও-
সাদাকালো পর্দায় একটি স্বপ্ন এঁকেছিল।
একটুখানি আলো পায়নি বলে-
কলঙ্কের ফ্রেমে বাঁধা হয়নি-
এমৃত চোখে আজ ও চোখ রাখা হয়নি।
অতঃপর একখন্ড কাগজ পেয়েছি।
আজ ভোর হয়নি; বলে-
বিচ্ছুরত উল্লাসে বলা হলোনা,
অবশেষে বোনের রক্তমাখা দেহখানা
ধূসর প্রাসাদে মিশে গিয়েছে........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


