আরেকটি মৃতের গল্প আমি শুনতে চাই।
অমৃতের সব সূর-
আমার এ তীরের নিরেখে ভাবনা;-
যেন এক গভীর ভাবনা।
যেন আরেকবার ক্লান্ত হয়ে-
রক্তের গভীরে মিশে যেতে চাই।
আমি জানি এটুকু ও স্বচ্ছলতা নয়,
যখন গ্লানির বেদনাটুকু; আর ছটফটানি-
অদ্ভুদ আঁধারে নিরব নিস্তব্ধতা;
হয়তবা কোন এক উষনো অনুরাগে
মিশে যেতে চাই;
যেন কাহারো মাঝে মরে যেতে চাই;
আরেকটি মৃতের গল্প আমি শুনতে চাই..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


