শব্দহীন অথচ মৃতুহীন,
আমার এ অচল পৃথিবীর অচল মানুষটি-
পাপের স্মরণীতে আটকা পড়েছে।
চাপা আর্তনাদ কেউ শুনতে চাইনা; কিংবা-
কাউকে শোনাতে চাইনা।
মায়াবীর আরশিতে দেখা হয়- কথা হয়না,
কিসের ব্যাপ্তিতে সে যেন পড়ে আছে।
তাকে বুঝতে কিংবা বোঝাতে পারিনা;
বলতে ও পারিনা- কিযে হলো তার!
বড়ই ভাল ছিল আমার এ পৃথিবীর মানুষটি,
পৃথিবীটাকে বড় ভালবাসতো বলে-
পৃথিবীর হিংসা- ব্যাথা তার মাধূরী রূদ্ধ করেছে।
গ্লানির কলঙ্ক থেকে সে আর উঠতে পারল না-
এমনকি পারবেও না।
একদিন আমাকে বলেছিল- হয়তো শেষবারের মত,
আমার পৃথিবীটা একদিন চিৎকার করে চাইবে,
হয়তো আপন সূরে সূর মেলাতে চাইবে।
অথচ তার ঐ অশনী স্বর আমার পিঞ্জরে বিধবে না.
সেদিন কোন এক দূরের পথে-
পথযাত্রী হয়ে থাকতে হবে আমাকে..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


