প্রত্যহ সকাল কালের যাত্রায় ভেসে গিয়েছে,
প্রতিটি বিকেল চিতার আগুনে জ্বলতে শিখেছে,
এক পশলা বৃষ্টি তাকে ভেজাতে পারেনা;
একান্ত অসহ্য লাগেনা স্থবির চেয়ারে বসে থাকতে,
এভাবে সে ভালই আছে।
কণ্ঠ তার আড়ষ্ট হয়ে গেছে,
মৃদু বাতাসে ভেসে বেড়ায় অথচ-
কণ্ঠে তার সূর উঠেনা।
এখন তার ভাবতে ভাল লাগে
দুটি মিসড কল্ ; মিনিট কয়েক অপেক্ষা,
এও যেন শক্ত পাথর হয়ে বিধে আছে বক্ষ পিঞ্জরে।
ধাক্কায় সে আঘাত পাইনা,
চোখে আজ জল ও আসেনা,
সে নাকি আজ বড় হয়েছে- অনেক বড়.
সে আজ চিনতে শিখেছে ছলনাময়ী নারী;
সে আজ জানতে শিখেছে মিথ্যা এক সম্পর্ক্য।
আবেগময়ী ছোট্ট বালক সে,
সে নাকি ভালবাসতে জানত-
অতি নিবিড় তার সম্পর্ক্য-তা বরং সুসম্পর্ক্য,
সে আজ সব ভুলতে বসেছে,
একাকিত্বের মাঝে সে এখন সুখ খুঁজে পাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


