আমি মোবাইল চোর!
১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা ভীষণ খারাপ। গত দেড় সপ্তাহ অফিসে যাওয়া হয়নি। বাসায় একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে। আমার কষ্টের কথাটুকু কার ও সাথে ভাগাভাগি করতে পারছিনা; বোধ করি কষ্টের মাত্রাটা বেশী এ কারনেই। কিন্তু এই লজ্জা মিশ্রিত কষ্টের কথা কাকে বলি, কিভাবে বলি বলেন? অফিস সহকর্মীর মোবাইল ফোনটা চুরি করে হাতেনাতে এভাবে ধরা পড়বো তা কখনো ভাবিনি। ভাবতেই অস্থির লাগছে যেন মাটির নিচে ঢুকে যায়। ধরা পড়ার পর অফিসের কথা মনে পড়লেই নিরব চাপা কষ্ট আমাকে কুঁড়ে কুঁড়ে খাই।
এখন আমার অবসরের সঙ্গী দৈনিক পত্রিকা। আমার প্রানের নেতারা নির্বাচন নিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছে ইদানিং। কারাগার নামের রঙ্গমহলে দীর্ঘ দিন আরাম আয়েশ করার পর রাজনীতি- নির্বাচন নিয়ে সক্রিয় হয়ে উঠেছেন। কিছু দিন আগে কারাগারে যাওয়ার উৎসবে মেতে উঠেছিলেন তারা। আচ্ছা, তারা কারাগারে কেন গিয়েছিল??? তাদের কি সত্যিই কোন অপরাধ ছিল? কি অপরাধ? আমার মত চুরি নাতো? এখন আমার খুব ভাল লাগছে।আমি তো এখনো জেলখানায় যায়নি! আমার আবার লজ্জা কিসের? আমার গুরুজন নেতা-নেত্রীরা যদি কারাগার থেকে এসে দেশ নিয়ে গলা ফাটাতে পারে, আর আমি.. ...........?
অনেক দিন পর ব্লগে আসলাম। কাওকে শুভেচ্ছা জানাতে পারছিনা বলে আন্তরিক ভাবে দুঃখিত। চালের দাম তো জানেন, আলু কেজিতে পাঁচ টাকা বেশী.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন