
কতদিন হলো পার
কথা নেই তোর আমার
হৃদয়ে জমেছে মেঘের পাহাড়!
হয়না কাছে যাওয়া
পায়ে পায়ে পা ফেলা
স্মৃতিরা ভীড়েছে আজ আবার!
কতদিন দেখা নেই!
পড়ে আছি একা এই!
শুধু তুই রয়ে গেলি চোখের তারায়!
ছোট ছোট আলাপন
খুনসুটি কিছুক্ষণ
বেধে দিলি কোন স্মৃতির মায়ায়।
দিন আসে, রাত যায়
শব্দেরা থেমে যায়,
ব্যথা বাড়ে রোজ তবু অভিমান না ফেরায়।
একা একা আসে ভোর
রোদ নামে, কাটে ঘোর
ভালোবাসা বাড়ে তবু কাটে না অপেক্ষার প্রহর।
কথা জমে রোজ রোজ
নেই চিঠি, নেই খোজ
উড়ো চিঠি পাঠিয়ে দিলাম তোর আকাশে, জেনে যাবে তোর শহর।
ছবিঃ সংগৃহীত
নোটঃ কোন সুহৃদ চাইলে এটিকে গান হিসেবে রেকর্ড করতে পারেন,
আমি মোটেও মাইন্ড করবো না
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




