
কেপ ভার্দে আজকের ম্যাচের আগের ১৮ ম্যাচ হারে নাই।
দূর্দান্ত উদীয়মান ফুটবল শক্তি কেপ ভার্দে।
তাদের প্রশংসা করতেই হয়।
গত কিছুদিন কেপ ভার্দে বনাম আর্জেন্টিনা ম্যাচ নিয়ে চিন্তায় ছিলাম।
লাস্ট ১৮ ম্যাচ তারা হারে নাই।
আবার বলছি লাস্ট ১৮ ম্যাচ।
যার মধ্যে ছিলো স্পেনের সাথে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি।
সে ম্যাচে স্পেনের সাথে ০-০ গোলে ড্র হয়।
কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার একের পর এক সুপার সেভ, ব্যালেন্স একটি টিম, হার না মানা স্বভাব তাদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
মূলত চিন্তার শুরু স্পেন ম্যাচ থেকে।
কারণ বার্সোলোনা, স্পেন আর আর্জেন্টিনার খেলার ধরন টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি প্রায় কাছাকাছি ধরনের।
যেহেতু স্পেনকে আটকে দিয়েছে তাই আর্জেন্টিনাকে আটকে দেয়া অসম্ভব কিছু ছিলোনা।
আর ড্রয়ের পর ট্রাইব্রেকারে কেপ ভার্দের জয়ের সম্ভাবনাই বেশি। কারণটা বোধ করি বুঝতেই পারছেন, ভোজিনহাই এর অন্যতম কারণ।
তারপরও মনের মধ্যে আশার আলো হয়েছিলো মেসি। দূর্দান্ত ফর্মে থাকা মেসির পা ঠিকই খোজে নিবে গোলবার।
হলোও তাই।
ম্যাচের শুরুর দিকেই মেসি নিজেই করলেন দূর্দান্ত গোল। কর্নার থেকে করিয়েছেন দুটো গোল।
আর কি লাগে!
একজন মেসি থাকলে হারাটাই দূর্ঘটনা।
তবে কেপ ভার্দে দারুন খেলেছে। জয়ের ক্ষুধা তাদেরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা স্বভাব এবং লড়াইয়ের মানসিকতা তাদেরকে ফুটবল জগতে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আমার মন হচ্ছে এই বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ফ্রান্স ব্যতিত সবদলকে হারিয়ে দিতে পারতো কেপ ভার্দে।
বেস্ট অব লাক কেপ ভার্দে। লড়াই জারি রাখাই বীরদের কাজ।
শুভ কামনা প্রিয় আর্জেন্টিনা। অপ্রতিরোধ্য আর্জেন্টিনা এখন ফাইনাল ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারেনা।
ভামোস আর্জেন্টিনা!

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



