![]()
বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়া আজকে রাষ্ট্টপতির সাথে সাক্ষাত করবেন । টক শো থেকে শুরু করে অনেকেই দেখছি আশাবাদী একটা সমাধান হবেই । তবে আমার মনে হয় কোন সমাধান আসলে হবেনা। এটা বিরোধী দলের টিপিক্যাল একটা সাক্ষাত রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের সাথে, তাকে চলমান অচলাবস্হা নিরসনের উদ্যেগ নেয়ার আহবান জানিয়ে এবং লীগের অধীনে নির্বাচনে না যাবার কথা ঘোষনার মাধ্যমে শেষ হবে। এমন কোন পরিস্হিতি তৈরি হয়নি যার জন্য বিএনপি হাসিনার অধীনে নির্বাচনে যাবে, আর রাষ্ট্টপতি ও প্রধানমন্ত্রীর কথার বাইরে কোন কথা বলবেন এমনটা মনে হবার কোন কারন নেই । বিএনপির এই সাক্ষাতের কারন হল সবাইকে জানানো আমরা শেষ চেস্টা করেছি রাষ্ট্টপতির কাছে গিয়ে ,তারা আন্দোলন শুরু করবে নির্বাচনের তফসিল ঘোষনা হবার পর থেকে -টানা অবরোধ আর হরতালের মাধ্যমে । নির্বাচন ঠেকানোর চেস্টা তারা করে যাবেই ।
এরপরের ইস্যু হল লীগ নির্বাচন করতে পারবে কিনা । মহাজোট সরকারকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে এই জন্য, নির্বাচনকালীন সরকার , সর্বদলীয় যাই নাম দেয়া হউকনা কেন এটা মহাজোটেরই সরকার। নাহলে দর কষাকষি করে বাবলু মিয়াকে উপদেস্টা বানানোর কোন কারন নেই, বাকি মন্ত্রীরা কে কই গেল সেটা এখন ও অজানা ।
নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য কাজ শুরু করবে বিরোধীদলের বাঁধা সত্ত্বেও । তবে সেনা বাহিনী মাঠে নামিয়ে এই নির্বাচন আয়োজন করার সম্ভাবনা খুব কম, যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ৯৬ তে ১৫ই ফেব্রুয়ারি যে একদলীয় নির্বাচন হয়েছিল (নরুল কবীর, মাহফুজ উল্লাহ যদিও দায়িত্ব নিয়ে বলেছেন সে নির্বাচন ছিল লীগ আর দলের আপোষের মাধ্যমে হওয়া নির্বাচন, সংবিধান পরিবর্তনের জন্য ) তাতে সেনাবাহিনীকে মাঠে নামানো যায়নি জাতিসংঘের কারনে, জাতিসংঘ বলেছিল একদলীয় নির্বাচনে মাঠে নামলে সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে অংশগ্রহন বাঁধাগ্রস্ত হতে পারে। জাতিসংঘ যদি একই কথায় এখনও অবিচল থাকে তাহলে এইবারও সেনাবাহিনী মাঠে নামবেনা। তার ফল হবে হানাহানি। প্রচুর লাশের উপর দিয়ে হাঁটা ছাড়া এই নির্বাচন করা সম্ভব হবে বলে মনে হয়না। কারন নিজের অস্তিত্ব রক্ষার এই নির্বাচন ঠেকানো ছাড়া বিএনপির মনে হয়না অন্য কোন উপায় আছে । তারপরও হয়ত নির্বাচন হবে..............সেটা দেশের জন্য কি বয়ে আনবে সেটা সময়ই বলে দিবে।
অন্য আরেকটা ঘটনা ঘটতে পারে হানাহনি যদি শুরু হয় কোন কারনে ,তাহলে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে ( লোকজন হুদাই তৃতীয় পক্ষ বলে চিল্লা চিল্লী করে, দেশে এই দুই দলকে এক ঘাটে জল খাওয়ানোর ক্ষমতা আছেই কেবল সেনাবাহিনীর, সো নানা পক্ষের কথা বলে লাভ নাই, অবশ্য এই দেশে ভাসুরের নাম কেউ মুখে নিতে চায়না ) সবার অংশগ্রহনে একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এর বাইরে আপাতত অন্যকোন সমাধান আছে বলে মনে হয়না, অন্তত আমার জানা নেই।
একটি স্বপ্ন কল্পনা , দেশের জন্য সবচেয়ে ভাল যেটা হতে পারে : প্রধানমন্ত্রী আসলেই একটা সমাধান চান শান্তিপূর্ন, সেজন্য তিনি রাস্ট্রপতিকে উদ্যেগ নিতে বলেছেন, তাই রাস্ট্রপতি বিরোধীদলকে বলেছেন আপনারা আমার সাথে দেখা করতে আসুন, সে অনুযায়ি আস্বশ্ত হয়ে তারা সাক্ষাত চেয়েছে, আজ সন্ধ্যায় রাস্ট্রপতি প্রধানমন্ত্রীর পদত্যাগের অভিপ্রায় বিরোধীদলকে জানাবে, নতুন কেউ দায়িত্ব নিবেন সামনে, সত্যিকারের সর্বদলীয় একটা সরকার হবে , শান্তিপূর্ন নির্বাচনের পথে হাঁটা শুরু হবে, সারা বাংলায় আনন্দ আর শান্তির সুবাতাস বয়ে যাবে । শান্তি কেনা চায় !!!
অবশ্য বিএনপি যদি লীগের অধীনে নির্বাচনে যেতে রাজি হয় তাহলেও শান্তি ফিরে আসবে ,এই স্বপ্ন ময় কল্পনা করার সাহস অবশ্য আমার নাই , বিএনপি যাবার ও কোন কারন নাই, দেখা যাক শান্তি কোন পথে আসে।
একটায় অপেক্ষা কেবল- শান্তির, কেউ কি জানে কোন পথে সে আসবে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

