
তুরস্কে সেনা ক্যু এর খবরে কাল রাত থেকে একটু টেনশনে পরে গেছিলাম । ছেলের জন্য যেসব ডায়াপার কিনি তার বেশীরভাগ ই মেড ইন তুরস্ক, ক্যু সফল হইলে নানা নিষেধাজ্ঞার কারনে হয়ত ডায়াপারের সাপ্লাই এ স্বল্পতা হলে দাম বেড়ে যাবার সম্ভাবনা ছিল !!! এই যাত্রায় বাঁচা গেল ।
এই মুহুর্তে দেশের সবচেয়ে বুদ্ধীমান প্রাণী মনে হইতেছে সুন্দরবনের বনদস্যুদের । তারা আসল বাস্তবতা বুঝে গেছে । ছয়দিন সুন্দরবনে থেকেও যেহেতু সেখানে কোন বাঘ দেখি নাই, সো বনে বাঘ আছে কিনা এই নিয়ে আমার ডাউট আছে । যা আছে তা হল নানারকম গাছ । রামপাল হইলে এই বনও থাকবেনা, দস্যুদের জীবিকা নিয়াও সমস্যা হবে । সময় থাকতে তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পন করছে একে একে ।
এইটা আমাদের জন্যও লার্ণিং । সময় থাকতে স্বাভাবিক জীবনকে বেছে নিন !!!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



