বিমলা দাস (৮৫)। একজন দেশবিভাগী। তাঁর স্বামীর সঙ্গে সেই প্রথম যৌবনে পাড়ি দিয়েছিলেন এপার। তাদের সঙ্গে আরো অনেকেই সঙ্গি হয়েছিল। সেই যে খালিহাতে ফিরেছিলেন এখনো তার পরিবারের হাত খালি। দিনমজুরী করেই আহাড় যোগাতে হয় তাদের। ভারত বর্ষের ভাগ্যদ্রুত বদলালেও কাছাড় জেলার সীমান্ত গ্রামের এসব লোকজনের ভাগ্য কোনোদিনই বদলাবেনা বলে জানান বৃদ্ধা বিমলা দাস। তিনি বলেন, পাহাড় কেটে সরকার কলকারখানা, উন্নত অবকাঠামো ও মানুষের জীবনমানের উন্নয়ন করলেও এই সমতলের উন্নয়নের জন্য কোনো উদ্যোগ নেয়না।
যার হাত ধরে নিজের দেশ পাড়ি দিয়েছেলন তিনি আজ নেই। এখন তার ছেলের সংসারেই থাকেন তিনি। নাতি নাতনিদের সঙ্গে হেসেখেলে আর স্মৃতি রোমন্থন করেই কাটে তার দিন। তবে যৌবনের ফেলে আসা সেই সবুজ দেশ এখনো তাকে দারুণ টানে বলে তিনি জানান।
এখনো খেলমা বুড়ারাইয়া এলাকায় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উৎসবে বাংলাদেশের বিশেষ করে সিলেট অঞ্চলের লোকগীতি ও বাউলগান শোনেন তারা। নিু আয়ের হত দরিদ্র লোকজনই এসব অনুষ্ঠানের গায়ক ও শ্রোতা। বিয়ে উৎসব রাধারমণের ধামাইল না থাকলে আনন্দটাই মাটি হয়ে যায়। তাই রাধা রমনের ধামাইল বিয়ে উৎসবে অবধারিত।
বিমলা দাস জানান, রাধারমনের গান গাইলে বুকে বল পাই। কের এই বল ছড়িয়ে দিতেই তিনি তার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন রাধারমনের গান। এজন্য রাধারমনের ধামাইল গান তিনি নতুন প্রজন্মকে শিখিয়ে থাকেন। এই এলাকার অনেকেই তার কাছ থেকে এসব গান শিখে এবং বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পরিবেশন করে। উৎসব হলে তাকে বসিয়ে ধামাইল পরিবেশন করে তারা। বিমলার প্রিয় গান হচ্ছে রাধারমনের ''জলে গিয়েছিলাম সই...'' '' আমি কারে বা দেখাব...'' ইত্যাদি।
খেলমা-৪ বুরাইয়ারপাড় গ্রামের গৃহস্থ নিপেন্দ্র দাস (৪৫) বলেন, বাউলগান সব সময় অন্তরে বাজে। যখন এ গ্রামের লোকজন মাছ মারতে যায়, খেতে কাজ করতে যায় তখনও তারা এসব গানই গায়। এসব গান তাদের যে তৃপ্তি দেয় আর কোনো গান এমন তৃপ্তি এনে দিতে পারেনা বলে তিনি জানান। এই গানের মেঠোসুর সব সময়ই করুণ হয়ে বাজে তাদের অন্তরে।
ভারত বাংলাদেশের উজান-ভাটি নাগরিক সংহতির সমন্বয়ক গবেষক পাভেল পার্থ বলেন, মানুষ যখন দেশছাড়া হয় তখন তার লোকায়ত ভান্ডার সঙ্গে নিয়েই দেশান্তরি হয়। তিনি জানান, বাংলাদেশের হাওর ও উত্তর-পূর্ব ভারতের পাহাড়-উপত্যকার জনগণের প্রতিবেশ, জীবন ও অর্থনীতি রায় আন্ত;রাষ্ট্রিক নাগরিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি লোকায়ত এসব সংস্কৃতিও রা করা উচিত। এতে আন্তরাষ্ট্রিক সম্পর্ক আরো মজবুত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




