somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ঢাকা ক্লাব' কলোনীর প্রতিনিধিত্ব করে; এমন প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বাংলাদেশের

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ক্লাবসহ সব ঔপনিবেশিক প্রতিষ্ঠান, প্রথা ও সংস্কৃতিকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ঘোষণা এবং এসব প্রতিষ্ঠান আইন করে বন্ধ করার দাবি জানিয়েছে নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন। রোববার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, কবি, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা এ দাবি জানায়। শুক্রবার রাতে বিশিষ্ট চিন্তাবিদ, কবি ও কলাম লেখক ফরহাদ মযহারকে লুঙ্গি পরে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ক্লাবে ঢুকতে বাধা দেয়ার প্রতিবাদে সংগঠনটি ক্লাবের প্রবেশ মুখে এ সমাবেশ করে।
তাদের দাবি, ঢাকা ক্লাবসহ ঔপনিবেশিক প্রতিষ্ঠানগুলোতে বসে চক্রান্ত করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা, সামরিক শাসন জারি ও ওয়ান-ইলেভেনের মতো রাষ্ট্রঘাতী চক্রান্ত বাস্তবায়ন করা হয়েছে। তাদের অভিযোগ, ঢাকা ক্লাবসহ অভিজাতদের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও পোশাকের বিরুদ্ধে ঔপনিবেশিক বৃটিশ ও পাকিস্তানি বর্ণবাদী ঘৃণার চর্চা করা হয়। এজন্যই ঢাকা ক্লাবসহ অভিজাত হোটেলগুলোতে লুঙ্গি পরিহিত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ধৃষ্টতা দেখানো হচ্ছে। স্বাধীনতার ৩৮ বছর পরও অব্যাহত ঔপনিবেশিক ঘৃণাচর্চা বন্ধের জন্য তারা সরকারের কাছে চলতি সংসদ অধিবেশনেই কঠোর আইন প্রণয়নের দাবি জানায়।
সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহ্সানের সভাপতিত্বে সমাবেশে ফরহাদ মযহার বলেন, ’৭১ সালে রক্ত দিয়ে এ দেশের সাধারণ মানুষই দেশ স্বাধীন করেছেন। আমাদের সেই বাপ-দাদারা লুঙ্গি পরেন। এ দেশের জাতীয় নেতা মওলানা ভাসানী লুঙ্গি পরতেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুকালে লুঙ্গি পরিহিত ছিলেন। ঢাকা ক্লাবের ঔপনিবেশিক ও বর্ণবাদী বিধান স্বাধীনতার ৩৮ বছর পরও দেশের সংস্কৃতির বিরুদ্ধে ঢাকা ক্লাবের অবস্থান জনগণ এবং স্বাধীনতার প্রতি ধৃষ্টতার শামিল।
তাকে ঢাকা ক্লাবে ঢুকতে বাধা দেয়ার ব্যাপারে তিনি বলেন, আমি ক্লাবের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোন বিধানের বলে লুঙ্গি পরিহিত ব্যক্তিকে ঢুকতে বাধা দিচ্ছেন। তারা সেই জিজ্ঞাসার জবাব এড়িয়ে গেছেন। তারা আমাকে এমন ধৃষ্টতাও দেখিয়েছেন, লুঙ্গি পরে মওলানা ভাসানী চাইলেও তাকে ঢাকা ক্লাবে ঢুকতে দেয়া হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাইলে দিতেন কি নাÑ এমন জিজ্ঞাসার জবাবে তারা ধৃষ্টতা দেখিয়ে বলেন তখন বিষয়টি চিন্তা করে দেখতেন। ফরহাদ মযহার বলেন, যে ক্লাবে বাংলাদেশের স্বাধীনতার দুই মহান নেতাও ঢুকতে পারেন না তেমন কোনো প্রতিষ্ঠান এ দেশে থাকতে পারে না। তাহলে শুধু এ দেশের স্বাধীনতারই অপমান হয় না, লুঙ্গিপরা সংখ্যাগরিষ্ঠ মানুষও অপমানিত হয়।
অরূপরাহী বলেন, আমি দীর্ঘদিন ধরে লুঙ্গি পরে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছি। আমি দেখেছি ঔপনিবেশিক বর্ণবাদী ঘৃণাচর্চা কতো বেদনাদায়ক। তিনি জনগণের পোশাক লুঙ্গির প্রতি ঘৃণা প্রকাশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঢাকা ক্লাবের সদস্য অধ্যাপক পিয়াস করিম বলেন, আমি সদস্য হওয়া সত্ত্বেও এ ক্লাবের ঔপনিবেশিক ও বর্ণবাদী প্রথার প্রতিবাদ জানাই। একই সঙ্গে লুঙ্গি পরার দায়ে ফরহাদ মযহারকে এ ক্লাবে ঢুকতে বাধা দেয়ার জন্য কর্তৃপক্ষকে ক্ষমা চেয়ে ঔপনিবেশিক বিধান পাল্টানোর দাবি করছি।
খোমেনী ইহ্সান বলেন, আমরা জানতে পেরেছি এ দেশের প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করার জন্য যেসব স্থানে চক্রান্ত হয় তার অন্যতম ঢাকা ক্লাব। সরকারি জমির পর প্রতিষ্ঠিত সেই ক্লাবটি বহাল থাকলে আবারো দুই নেত্রীসহ দেশের বিরুদ্ধে চক্রান্ত হবে। তিনি ক্লাবটিকে উচ্ছেদ করে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নির্মাণের দাবি জানিয়ে বলেন, দুই নেত্রীর মুক্তির আন্দোলন করার পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের এ দাবি মানতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংবাদিক বেনজিন খান, এজাজ আহমদ ও রাজনৈতিক কর্মী মুসতাইন জহির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী ফরিদা আখতার, পূর্ব বাংলা সর্বহারা পার্টির সাবেক সভাপতি রইসউদ্দিন আরিফ, সাংবাদিক মারুফ কামাল খান সোহেল, নেসার আহমেদ, নির্যাতন প্রতিরোধের যুগ্ম আহ্বায়ক আবু ফয়সল জিহাদ, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, নিলয় সরকার, মুতাসিম বিল্লাহ, বগার রিফাত হাসান, তরিকুল হুদা, মুহাম্মদ আরজু ও রেজাউর রহমান লেনিন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা ক্লাব থেকে বের করে শাহবাগ মোড় হয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।
Click This Link
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×