somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী-পুলিশী জুলুম

২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরীব-দূখীদের পেটে লাথি মারায় সব বেটা ওস্তাদ !! রাজনীতিবিদ'রা নিম্নবিত্ত-মধ্যবিত্তদের ঘাড়ে চেপে, তাদের সন্তানদের বুলেট-বোমার মুখে ঠেলে দিয়ে, জেলে পঁচিয়ে, জীবন নাশ করে ক্ষমতায় যায়। তারপর নানা উপায়ে ওদেরই গলা টিপে ধরে !! কখনও ফুটপাতে ব্যবসা বন্ধ, হকার উচ্ছেদ, এই-এই রোডে আমলা-রাজনীতিবিদদের বাপ-দাদারা চলেছে; অতএব এসব রোডে রাইডার-রিক্সা বন্ধ। এমনিতেই পথে ঘাটে বিভিন্ন জায়গায় চান্দা দিতে দিতে বেচারাদের লাভ এসে গেছে শুন্যে- তার উপর; প্রশাসন বিশেষতঃ ঠ্যাঙ্গারে পুলিশের অত্যাচারে নিম্ন মধ্যবিত্তদের দিন আনা-দিন খাওয়া প্রায় বন্ধ !!
ঢাকার প্রধান রাজপথ ছাড়া সব রাস্তায় দেদারসে অটো রিক্সা চলছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসিয়ে পুলিশ আর এদের দালালেরা অটো রিক্সা ধরে ডাম্পিং এ দিচ্ছে কখনও বা অটো প্রতি ১০০০/১২০০ টাকা জরিমানা করে ছেড়েও দিচ্ছে। জরিমানা করে ছেড়ে দেওয়ার সংখ্যাই বেশী। ১০০০/১২০০ টাকা জরিমানা করা; এটি নাকি ঢাকার ডিসির নির্দেশ। জরিমানার টাকাও নাকি ডিসির অফিসে জমা হয় !!
একটা অটো ধরে এত বেশী টাকা কেন জরিমানা করা হবে ?? সৎভাবে খেটে খাওয়া একজন নাগরিকের উপর প্রশাসনের এ কেমন জুলুম !! প্রতিদিন উঠা এত এত জরিমানার টাকার হিসাব কে রাখে ?? ডিসি রাখেন ?? পুলিশ রাখে ?? এ টাকা কোথায় যায় ??
এ দেশের রাস্তায় হাজার হাজার লাইসেন্স-ফিটনেস বিহীন কার-বাস-চলে !! শত শত দরিদ্রের পেটে লাথি মেরে তাদের কষ্টার্জিত টাকা পকেটে ভরা এ প্রশাসন-পুলিশ- সে ব্যাপারে নিশ্চুপ কেন ??
যে যা-ই বলুক; এ দেশে প্রশাসন-পুলিশের চেয়ে বড় চাঁদাবাজ আজ পর্যন্ত কেউ হয়ে উঠতে পারেনি-পারবেও না !!
দৃশ্যটি আজ সকালে কল্যাণপুরের। সার্জেন্ট ইব্রাহীম-কে বল্লাম, ছেড়ে দিন না, বাসার লোকেরা আজ খাবে কী ?? সে নির্বিকার। কিছুক্ষন ত-ব করতে করতে মিজান টাওয়ারের উল্টোদিকের রাস্তায় চলে গেল। আজ এ অটো ওয়ালার জমা উঠবেনা, বাসায় বাজার হবেনা। বাড়ীর শিশুর জন্য বাবার হাতে থাকবেনা কোনও প্রিয় খাবার বা কিছু !!
অথচ কোনও রাজনৈতিক নেতার কিংবা ডিসির ১টি বিড়াল হারিয়ে গেলেই ঘটে যাবে কত হৈচৈ; আহা দেশের কত বড় ক্ষতি !!! পত্রিকা-চ্যানেলে বিজ্ঞাপন দেও। বিড়াল খুঁজতে ১০০ পুলিশ লাগাও, ২০০ কর্মীকে খবর দাও !!
আহা কতই না মানবতাহীন কর্মকান্ড !!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×