somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানার চলেছে

০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুকান্ত ভট্টাচার্যের লেখা "রানার" কবিতা নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া "রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে হাতে"- ডাকপিয়নদের জীবন নিয়ে অনন্য এক সৃষ্টি !! তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের লেখা "ডাক হরকরা"- ডাকপিয়ন নিয়ে অনবদ্য এক লেখা !!
হালফিল ওসব গান-গল্প শোনার মত মন মানসিকতা কারও নেই। তবে ওই সে 'রানার' বা 'ডাকপিয়ন'- উভয়ের সাথে বর্তমান বাংলাদেশের "পাঠাও বাইকারদের" যেন অদ্ভুত এক মিল রয়েছে !! আমি বলি, এরাই সোনার বাংলার প্রকৃত "সোনার মানুষ"। ডাকপিয়নেরা চিঠি পৌছায় আর এ বাইকার'রা এদেশেরই বহু বহু মানুষকে তাদের গন্তব্যে পৌছে দিচ্ছে। অনলাইনের যুগে, এ পদ্ধতিতে দ্রত মানুষ আনা-নেয়ার এ কৃতিত্ব; কেবলই ঐ সব "সোনার ছেলেদের" "সোনার মানুষদের"!! এদেশের বুড়া, পেটমোটা, দূর্নীতিবাজ সরকারী দায়িত্বশীলেরা আর চান্দাবাজ রাজনীতিবিদেরা যখন বিশাল বেকারত্বের বিপরীতে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ, তখন এরা নিজেরাই খুঁজে নিয়েছে উপার্জনের পথ। আজ কত কত পরিবার-পরিজন এ আয়ের উপর নির্ভরশীল !! তাদের খাওয়া, পড়া, চিকিৎসা এতে চলে।
রোদ-বৃষ্টিতে রাস্তায় যখন এসব বাইকারদের চলাচল দেখি, বুকের মধ্যে তীব্র ক্ষোভ জন্মে। এদের বেশীরভাগই উচ্চ শিক্ষিত, উচ্চ বংশীয়। অথচ কতই না নীরবে, রাস্তাঘাটে কত শত রকমের জবাবদিহি আর যন্ত্রণা সয়ে টাকা উপার্জন করে স্ত্রী-সন্তান-মা-বাবার মুখে অন্ন যোগাচ্ছে !! অথচ এসব নির্লোভ শ্রমজীবী মানুষদের আমরা ধনিক-বনিক শ্রেণী কোন ভাবেই মেনে নিতে পারিনা। সিএনজি, বাসওয়ালাদের পক্ষ নেই।
সবচেয়ে দূঃখজনক বিষয় হলো- আমরা নিজেরা মানুষের জন্য ভালো কিছু করতে পারিনা, কিন্তু কেউ ভালো কিছু করলে বা করতে চাইলে মুখ বাকাই; ওতে নিজের কৃতিত্ব জাহির করি, তারপর ও থেকে ইনকামের ধান্ধা খুঁজি। তারপর চান্দাবাজ ও চাটুকারদের প্ররোচনায় এমন কিছু প্রতিবন্ধক আইন বানাই, যাতে খেটে খাওয়া এ রকম মানুষদের বেচে থাকা দায় হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×