somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায়; কিম্ভুতকিমাকার

০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনও ব্যক্তি বা কোনও পক্ষ থেকে চলে আসা কিংবা প্রস্থানকে -বিদায়- বলা হয়। বিদায় শব্দটি সন্ধির নিয়ম মেনে গঠিত হয়নি। এটি একটি সাধিত (উদ্ভুত বা আহরিত) শব্দ। এর মূল ধাতু 'বিদা' (বিদ + আ) থেকে এসেছে, যেখানে 'বিদা' অর্থ 'জানা' বা 'প্রকাশ করা', এবং 'বিদায়' মানে 'জানা' বা 'প্রকাশ করার প্রক্রিয়া' বা 'বিচ্ছেদ'। এ শব্দের ব্যাখ্যা জানা গুরুত্বপূর্ণ নয়; যতটা গুরুত্ব এর ব্যবহারে।
প্রতিনিয়তই আমরা বিদায় বা বিচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রম করছি। বিশেষ করে সময় থেকে এবং সময়ের মধ্যে অবস্থানকারী সকল মানুষ; এমনকি প্রাণী, বস্তু, প্রকৃতি থেকে !! আশ্চর্যের ব্যাপার; সকল বিদায়ের মূল প্রণেতা হলো মহান আল্লাহ'র নির্ধারিত -সময়, যার কাছ থেকে সবাইকেই শর্তহীনভাবে বিদায় নিতে হয় !!
কিছু সময়, দীর্ঘ সময় কিংবা দীর্ঘ-দীর্ঘ সময় কারও সাথে থাকার পর তার অনুপস্থিতি; কিংবা চিরকালের জন্য ছেড়ে যাওয়া- মানুষের জন্য কেবলই সাময়িক কষ্টের বিষয়- তার প্রমান আমরা পৃথিবীর প্রতিটি মানুষ। কারন মৃত ব্যক্তির শোকে আমরা কেউ মরে গিয়ে (সম্ভবও নয়) তার সাথের সাথী হই না, যুগ যুগ অভুক্ত থাকিনা, সন্তান-আত্মীয়-চাকরী ছেড়ে দেই না্, পোষাক পরা ছাড়ি না (মোবাইলের কথা বাদ রাখি; হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ) !!!
যে কোনও প্রিয়জনের বিদায়ে আমাদের শোকাগ্রস্থতা বেশি সময় স্থায়ী হয় না। তার কারন মানুষ হিসেবে আমাদের মধ্যে সৃষ্টি করে রাখা শোক ভুলে যাওয়ার বিল্ট-ইন সফটওয়্যার এবং আমাদের চারপাশ ঘিড়ে থাকা আরও আরও আকর্শনীয় বন্তু ও ব্যক্তি, অর্থের প্রতি মোহ বা টান। এ শোক ভুলে যাওয়ার বিল্ট-ইন সফটওয়্যার না থাকলে মানুষ পাগল-টাগল হয়ে যেত, সংসার নামের কোনও কিছুর অস্তিত্ব থাকতো না। আসলেই তো; আমরা সব সময়ের জন্য সবাইকে মিস করি না-কোনও কোনও সময়, কাউকে বা কাউকে মিস করি !!
মানুষের মধ্যে শোক ভুলে যাওয়ার এ সক্ষমতা দিয়ে অপার দয়া করার জন্য মানুষকে অবশ্যই মহান আল্লাহ'র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।
বিদায় বা বিচ্ছেদ সব ক্ষেত্রেই বেদনা বা দূঃখের নয়। অফিসের পাগলা বস্, অপছন্দের মানুষ, প্রেম-ভালোবাসা-মানসিক সম্পর্কহীন স্বামী-স্ত্রী, ভিন্ন বা বিরোধী রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির বিদায়- অপর বা অন্যান্য পক্ষের জন্য অনাবিল আনন্দের। এমনকি বাসে পাশের সীটে বসা ভালো না লাগা মানুষটির গাড়ী থেকে নেমে যাওয়াতেও কারও জন্য কত স্বস্তির !! কারও বিদায়ের জন্য কেউ মানত করে, বিদায় হলে কেউ আবার মিষ্টিও বিলায় !! কি কিম্ভুতকিমাকার, বিচিত্র বিদায় শব্দের চরিত্র !!
প্রকৃতার্থে; বিদায়-কে স্পষ্ট করে চেনা- প্রতিটি মানুষের জন্য অতীব জরুরী !! জীবন, পরিবার, সমাজ ও রাস্ট্র থেকে অনেক বিষয়ের বিদায়; আমাদের জীবনকে খুব খু-উ-ব সুন্দর এবং সুস্থ্য করে তুলতে পারে !!
কি কি সেসব; যা ঝেটিয়ে বিদায় করা বিশেষ জরুরী !? মিথ্যা ? হিংসা ? কু-শিক্ষা ? খুন ? ধর্ষণ ? জুলুম ? পক্ষপাত ? দূর্নীতি ? অবিচার ? স্বৈরশাসন ? অসৎ-দেশপ্রেম বর্জিত ব্যক্তি ? কালো-হলুদ-নীল সাংবাদিকতা-মিডিয়া ? ব্লক হেডেড কবি-লেখক-সাহিত্যিক ?
আমাকে ?!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

×