somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘটনার কার্যকরণ বোঝা; নিজেকে মূর্খ ও জানি না বলতে পারা কতটা জরুরী

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাগতিক সব বিষয় সমন্বয় করে বলা, চলা, দেখা এবং অনুভব করা খুবই দূরুহতার কাজ। কিন্তু আপনাকে প্রতিটি মানুষের, উপাদানের এবং প্রাণীর জগতের জাগতিক স্বাভাবিক প্রবাহটা বুঝা খুবই জরুরী।
উদাহরণ দিয়ে বলি, একটা কুকুর গভীর রাতে ঘেউঘেউ করছে, পাশের বাসায় বাচ্চা কাঁদছে; এখন আপনি কিভাবে ঘুমাবেন? বিষয়গুলোকে উপেক্ষা(অভারলুক) করে। জগতে এটা বোঝা খুবই জরুরী। আপনি কুকুরকে চুপ করিয়ে, বাচ্চাকে চুপ করিয়ে ঘুমুতে পারবেন না।
সাথে আপনাকে এটাও বুঝতে হবে কেউ একজন আলো জ্বেলে রেখেছে জানালা দিয়ে ঘরে আসে আর আপনি ঘুমাবেন এটি হবে না। এখানে আপনাকে আলো আসা বন্ধ করতে হবে। এটি হচ্ছে যথাযথ জ্ঞান ( ফ্যাক্টটিং নলেজ)।
-----জগতের চিরাচরিত নিয়মে এমন দূরুহতা নেই যা প্রকৃতই আপনাকে ধৈর্য ধরার পথে বাধা তৈরি করে, পরম আরাধ্য তৈরির প্রকৃত অন্তরায়, এটা চিরাচরিত প্রতিষ্ঠিত নিয়ম। এ জ্ঞান সকলক্ষেত্রে আহরন আপনার জন্যে জরুরী।
এখানে শব্দ, আলোর মধ্যে; ঘুমের অন্তরায় হলো আলো। আপনি যদি শব্দ বন্ধ করতে চান তাহলে আপনি অসুস্থ, তখন আপনার চিকিৎসা প্রয়োজন।

সামান্য জ্ঞান আহরণে আমার অহংবোধ আসবে, আসতে বাধ্য। এটা এমন হয় না কেন? ওটা ওমন হয় না কেন? এ ভাবনা আসাও অস্বাভাবিক নয়, কিন্তু অস্বাভাবিক হলো আপনি যখন মনে করেন, এটা এমনই হতে হবে।
জগতে (ইউনিভার্স এন্ড মাল্টিভার্স) ও বাসযোগ্য পৃথিবীতে এবং নিয়ামকের আচরণে(আপনার কাছে বিরক্তিকর সাধারণ দোষ-ত্রুটির আচরণে) আপনাকে কোনভাবেই প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না, এটা প্রকৃতিবিরুদ্ধ। এখানে আপনাকে খুবই স্বাভাবিকভাবে বুঝতে হবে আপনি সকল বিষয় বুঝবেন না, বুঝতে পারেন না। আর যদি বুঝে থাকেন তাহলে তো আপনি চুপই থাকবেন। চেপে যাবেন। এইটুকু জ্ঞান থাকা এবং অর্জন করা আপনার জন্যে জরুরী।

আপনার বাসযোগ্য পৃথিবীতে একই সাথে গোচরে-অগোচরে শূন্যমাত্রিক, এক মাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এবং চতুর্মাত্রিক ঘটনাপ্রবাহে আপনি কিছুটা স্পর্শ ও অনুভব করতে পারেন। এর বাইরে স্পর্শ করতে পারে হয়তো আপনার আশেপাশে ৫% থেকে ৬% মানুষ। কামশূণ্য ও ক্রোধশূণ্য আত্মা ছাড়া কারোপক্ষেই মহাগাতিক ঘটনার কার্যকরণ ঘটনাপ্রবাহে স্পর্শ করা প্রায় অসম্ভব। কেউ কেউ যে অস্বাভাবিক ক্ষমতা পায় না তা নয়। যদি কেউ পেয়ে যায় তার পথভ্রষ্ট অমানবীয় আচরণ হওয়ার মাত্রাই বেশি হয়। এ এক প্রতাপশালী আচরণ। যদিও এ প্রতাপশালী আচরণটুকু নিয়ে আলোচনা আমার লিখার অংশ নয় আজ। অংশ হলো নিজেকে রীতিমতো মূর্খ ভাবা।

যখনই আপনি নিজেকে আরোপিত ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের বেড়াজালে আবদ্ধ করবেন এবং চাপাচাপি করবেন তখনই আপনি নিচে চলে আসবেন। জ্ঞানের মহাজগতে আপনাকে অস্বাভাবিক নমনীয় হতেই হবে এর বাইরে কোন উপায় নেই, কোন মন্ত্র নেই। ধৈর্যের এক পরমমাত্রায় যতটুকু পারেন আপনাকে ঘিরে ফেলতে হবে। ধৈর্য ধরার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনি মূর্খ এটি স্বতঃসিদ্ধভাবে মেনে নেয়া।

মানুষকে ঘায়েল করার ও অহংবোধ প্রয়োগ করার একটি বড় হাতিয়ার হলো প্রশংসা। একটা জ্ঞানীকে মুহূর্তের মধ্যে ত্রিমাত্রিক(ভিজুয়াল ওয়াল্ড)জগতে এনে ফেলা যায় প্রশংসা দিয়ে। সময়জ্ঞাপক জ্ঞানও শেষ হয়ে যায় এ জগতে। মানে পার্থিব তৃতীয়মাত্রার সাথে সময়ের যোগ ও যোগাযোগ শেষ হয়ে যায়। যতদিন ক্যাসিক্যাল(মৌলিক হবে হয়তো বাংলায়) বিজ্ঞানের বেশি মানুষ ভাবতো না ততদিন মহাজাগতিক, মানবচিন্তার অতিমাত্রিক( মেটাভার্স) এবং পরমবাদ স্বীকারই করতো না। কোয়ান্টাম পদার্থ বিজ্ঞান, ঈশ্বরকণা,হিগসবোসন,কোয়ান্টাম কণার একই সাথে দ্বৈতরূপদান বহুমাত্রিক আচরণ ও মুখোমুখি অবস্থান বিজ্ঞানে চিন্তার পরীক্ষালদ্ধ জগতেও পরিবর্তন আনে।

জগতে যে লীনের(পরমের খেলা) খেলা। এ খেলায় অংশ নিতে নিজেকে প্রতিমুহূর্তে ভাঙ্গতে হয়, ভাঙ্গতে গেলেই স্বীকার করতে হয় আমি কিছু জানি না। তাহলেই কেবল জগতের নয়মাত্রিক জগত এবং দশ/এগারোমাত্রিক চিন্তার এক অনন্য পরমে উৎকর্ষের ছোঁয়া মেলে।
বিঃদ্রঃ মাত্রিক ব্যাপারগুলো মৌলিক বিষয় তাই ভেঙ্গে আলোচনায় আনিনি, যদিও যে যত সহজে বলতে পারে সে ভালো কথক। আমি তা নই। লিখাটি সবার জন্যেও নয়। যিনি মনে করবেন পড়া যায় তিনি পড়তে পারেন।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×