somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিরোগ

২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টির কত প্রেম অথচ জীবন অতিষ্ঠ উপকূলে।
সকালেই ধুপধাপ বৃষ্টি প্রাণ জুড়ানো আপন শব্দ,
জানালায় তীর্যক সুখে ফোঁটাগুলো গুণি আমি,
গাদাগাদি মিছিলে ভীড়ের ভেতর দারুণ একা।
ভেতরে শব্দের ছড়ি ঘুরে মাথায় অবৈধ শাসনের,
দমকা হাওয়ায় উড়ছে এলোমেলো ভাবনা এবং আমি।
আমার একটা বিহিত হওয়া দরকার সংসারের,
আমার মতো প্রতীক্ষমণা বহু যুবকের বিহিত হোক।

আমার একটা শেষ হওয়া দরকার বিহিতের
এদিকে অবৈধ শাসন আরো বেশি প্রলম্বিত!
রিল ঘুরাই মুঠোফোনে; ফুল দেখি পাখি দেখি
শিশু-শৈশব দেখি ব্যাঙ- ব্যাঘ্রের ছাও দেখি।
বাঙালি দেখি বাংলা দেখি বাংলাদেশ দেখি,
কুকুর বেড়ালও দেখি টিকটিক দেখি, হাসি!
এদিকে বৃষ্টির রোম রোম ফোটা দোলা দেয়।
দিব্যি কথা কয় ; আমি তার প্রতিটা ভাষা বুঝি,
প্রতিটা অনুভব জানি, হেঁচকা টানে নিয়ে যায়
দূরন্ত শৈশবে নাঙা শরীরের ফুটবল খেলায়।
দূরন্ত শৈশবগুলো কিশোর হলো স্বপ্নের মতো!
রিলে টগবগে যৌবনও দেখি,উষ্ণতায় ঘুরে
বেড়াই জীবনের ভালো লাগা রমনীদের দুয়ারে।
কাউকেই বলা হয়নি তুমি কিন্তু মমত্ব আশ্রয়।।
কত মায়েদের কূলে আমি এলাম আদরে-অনাদরে
একঝাঁক জংলী স্বপ্ন এসে হানা দিলো ইতিহাসে
রচিত হলো নয়াপুরান স্বৈরাচার মিলেমিশে একাকার।।

কেউ বলেছিলো যাই লিখো রাজনীতি কেন আনো?
আমি আর কি বলবো! তুমি বৃষ্টি খাও উন্নয়ন খাও
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাও মেধাপাচার খাও, টাকা
পাচার খাও ফুল খাও গাছ খাও গরম খাও বন্যা খাও
ইতিহাসের মাথা খাও শৈশব খাও সম্প্রীতি খাও
ভাষা খাও শিক্ষা আন্দোলন খাও পূর্বপুরুষ খাও
কি? খাও! এখনই বদ হজম হলে হবে? দেশনেত্রী
খেলে জেলেপোরে , এবার গণতন্ত্র খাও! কি খাও?

গাছ-পার্ক কেটে সড়ক ফ্লাইওভারে করে দিব্যি এঁকে
দিয়েছে গাছপালা, নাম টেকসই উন্নয়ন; তুমি খাও!
কয়েক পার্সেন্ট ভোটেও ডাকাতি শপথে বলে গণতন্ত্র,
তুমি খাও তুমি খাও, তোমার যেন বদহজম না হয়।

একটা বাসযোগ্য পৃথিবী চাই শপথ নিয়েছি প্রিয়কূলে।।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৪ বিকাল ৪:৪২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×