নারায়ণগঞ্জে নয়জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যাণদী রঘুনাথপুর গ্রামে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত নয়জনকে শনাক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাঁদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সকেরা নিশ্চিত করেছেন, তাঁরা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে জেলা সিভিল সার্জন বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদী গ্রামের মোজাফ্ফর আলী রোজা শুরু হওয়ার দুই দিন আগে হাট থেকে একটি গরু কেনেন। গরুটি কেনার পর তিনি বুঝতে পারেন এটি রোগাক্রান্ত। তিনি গরুটিকে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিত্সার পরও অবস্থার উন্নতি না হওয়ায় মোজাফ্ফর আলী গরুটি জবাই করে ওই গ্রামের ৪০টি পরিবারের মধ্যে মাংস বিলি করেন। ওই মাংস খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মো. মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, এতে আতঙ্কের কিছু নেই। অ্যানথ্রাক্স আক্রান্তদের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন