আসুন প্রতিবাদ করিঃ
বর্তমান সমাজ হিংসা-নিন্দায় পরিপূর্ণ। ভদ্র, শিক্ষিত, সম্মানী ব্যক্তি সমাজে সম্মান না পেয়ে হচ্ছেন লাঞ্ছিত। অপরদিকে যাদের আছে টাকার দাম্ভিকতা, লাঠির জোর, অন্যায়ের শিরোমণি, অসামাজিক কার্যকলাপে নিযুক্ত তারাই সমাজের একশ্রেণীর দ্বিপদীর কাছে প্রিয়পাত্র। তারাই সমাজের কর্ণধার। তাদের অন্যায়ের যাঁতাকলে পড়ে নিষ্পেষিত হচ্ছে সমাজের ছোটখাটো অনেক পরিবারের সদস্যরা। সমাজের প্রভাবশালীদের অন্যায়ের হাত থেকে রক্ষা করার জন্য অত্যাচারিত মানুষের পাশে কোনো ব্যক্তি এসে দাঁড়ায় না। সবাই নির্বাক থেকে নীরবে সহ্য করছে।
নীরবে সহ্য করে নির্বিচার আর অসত্যের বাণীগুলো। তখন কিছুই বলার থাকে না। কিন্তু কেন? এই তো আমাদের সমাজ। জরাজীর্ণ আর ঘুণে ধরা সমাজ।
আসুন দুর্নীতি, সন্ত্রাস, অন্যায়-অবিচারমুক্ত সমাজ গঠন করতে আমরা ঐকমত্যের ভিত্তিতে বদ্ধপরিকর হই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


